ম্যানহাটনে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়ে ছুরিকাঘাতে হত্যা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪ ২০২৫, ২০:৫৬

ছুরিকাঘাতে হত্যার প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

ছুরিকাঘাতে হত্যার প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

  • 0

রিয়াচিভকে সাহায্য করার উদ্দেশে ঘটনার দিন রাতে তাকে নিজ বাড়িতে আশ্রয় দেন ভেইনার, কিন্তু আশ্রিত ব্যক্তি হঠাত আক্রমণ করে বসেন বৃদ্ধকে।

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্টে অসহায় প্রতিবেশীকে আশ্রয় দিয়েছিলেন এক বৃদ্ধ। পরে ওই প্রতিবেশীর ছুরিকাঘাতেই নিহত হন ৮০ বছর বয়সী লেভ ভেইনার।

এ ঘটনায় ভুক্তভোগীর অ্যাপার্টমেন্ট থেকে হত্যাকারী ৪৫ বছর বয়সী আলন রিয়াবিচেভকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।

আইউইটনেস নিউজ জানায়, সোমবার রাত সোয়া ৩টার দিকে ওয়াশিংটন হাইটসের একটি আবাসিক ভবনে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, ভেইনার ও রিয়াবিচেভ একই ভবনের ভিন্ন দুই অ্যাপার্টমেন্টে বাস করতেন। কিছুদিন আগে রিয়াচিভের মা তাকে ঘর থেকে বের করে দেন। পরে রিয়াচিভকে ভবনের লবি ও হলওয়েতে ঘুমাতে দেখা যায়।

রিয়াচিভকে সাহায্য করার উদ্দেশে ঘটনার দিন রাতে তাকে নিজ বাড়িতে আশ্রয় দেন ভেইনার, কিন্তু আশ্রিত ব্যক্তি হঠাত আক্রমণ করে বসেন বৃদ্ধকে।

এনওয়াইপিডির ভাষ্য, প্রথমে ভেইনারের গলা ও ছুরিতে ধারালো ছুরি দিয়ে জখম করা হয়। পরে হত্যাকারী নিজেই জরুরি নম্বরে কল দিয়ে পুলিশকে বিস্তারিত জানান।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া রিয়াচিভের বিরুদ্ধে হত্যা ও ধারালো অস্ত্র বহন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত রিয়াচিভের বিভিন্ন অপরাধে পূর্বে পাঁচবার গ্রেপ্তার হওয়ার রেকর্ড আছে।