এরিক অ্যাডামসের ১৭৯ কর্মীকে ছাঁটাই করছেন মামদানি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬ ২০২৫, ১৩:৪৬ হালনাগাদ: ফেব্রুয়ারি ২৭ ২০২৬, ৭:৫৬

নিউ ইয়র্ক সিটির মেয়র পদে নির্বাচিত জোরান মামদানি ও বর্তমান মেয়র এরিক অ্যাডামস। ছবি: হিন্দুস্থান টাইমস

নিউ ইয়র্ক সিটির মেয়র পদে নির্বাচিত জোরান মামদানি ও বর্তমান মেয়র এরিক অ্যাডামস। ছবি: হিন্দুস্থান টাইমস

  • 0

মামদানি প্রশাসন জানায়, সিটি হলের দায়িত্বে থাকা কর্মীদের মধ্যে অনেকেই ছিলেম মেয়র অ্যাডামস কর্তৃক নিযুক্ত প্রিয়ভাজন। স্বজনপ্রীতির মাধ্যমে নিযুক্ত হওয়া এ কর্মীরা থাকবেন ছাঁটাইয়ের তালিকায়।

নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জোরান মামদানির ক্ষমতা গ্রহণের বাকি আরও ৩৬ দিন। তার আগেই বর্তমান মেয়র এরিক অ্যাডামস নিযুক্ত ১৭৯ জন কর্মীকে পদত্যাগের অনুরোধ জানিয়েছেন তিনি।

মামদানির মুখপাত্র মঙ্গলবার জানান, পদত্যাগ চাওয়া কর্মীদের মধ্যে বেশিরভাগ ব্যক্তি সিটি হলের আন্তঃসরকার সম্পর্ক বিভাগ ও ডেপুটি মেয়দের তত্বাবধানে থাকা বিভিন্ন বিভাগে নিয়োজিত আছেন।

পদত্যাগ ত্যালিকায় উল্লেখিত কর্মীরা পহেলা জানুয়ারি নতুন মেয়র ক্ষমতা গ্রহণের আগে পদত্যাগ করবেন বলে আশা করছেন তারা।

মামদানি প্রশাসন জানায়, সিটি হলের দায়িত্বে থাকা কর্মীদের মধ্যে অনেকেই ছিলেম মেয়র অ্যাডামস কর্তৃক নিযুক্ত প্রিয়ভাজন। স্বজনপ্রীতির মাধ্যমে নিযুক্ত হওয়া এ কর্মীরা থাকবেন ছাঁটাইয়ের তালিকায়।

সিটি হলের পুরনো কর্মী ছাঁটাই করে নতুন কর্মী নিয়ে দল গঠন করার এ প্রক্রিয়া নতুন নয়। তবে মেয়র পদে ক্ষমতা গ্রহণের বেশ আগেই মামদানি এ পদক্ষেপ শুরু করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মেয়র পদে জয়লাভের পরপর ডিন ফুলহাইনকে ডেপুটি মেয়র হিসেবে ঘোষণা করেন মামদানি। পাশপাশি জয়ের পরদিনই গঠন করেন ছয় নারী সদস্য বিশিষ্ট ট্রানজিশন টিম।

সর্বশেষ সোমবার দলটির ১৭টি কমিটিতে ৪০০জন নতুন কর্মী নিয়োগ দিয়েছে মামদানি প্রশাসন।