ইরানের বিক্ষোভ দমনকে কেন্দ্র করে নতুন নিষেধাজ্ঞা অনুমোদন করেছে ইইউ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯ ২০২৬, ১৪:০০

ইরানের বিক্ষোভ দমনকে কেন্দ্র করে নতুন নিষেধাজ্ঞা অনুমোদন করেছে ইইউ
  • 0

ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানে চলমান সরকারি দমন-পীড়নের প্রতিক্রিয়ায় কয়েকজন ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধেনতুন নিষেধাজ্ঞা অনুমোদন করেছেন। এই পদক্ষেপে ইরানের সরকারের এমন ব্যক্তিদের লক্ষ্যকরা হয়েছে যারা বিক্ষোভ দমনএবং রাশিয়ার প্রতি রাজনৈতিক সহায়তায় জড়িত বলে বিবেচিতহচ্ছে।

বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে নির্ধারিত হয়েছে, ওই নিষেধাজ্ঞার সাথেসাথে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করতে একমত হয়েছেন কুটনীতিকরা। তবে এ বিষয়ে রাজনৈতিক চুক্তিতে পৌছাতে ইইউ ভুক্ত দেশগুলোর মধ্যে সমঝোতায় আসতে হবে। এইপদক্ষেপ ইরানের নেতৃস্থানীয় সংস্থাকে ইসলামিক স্টেট ও আল কায়েদা-র মতো সন্ত্রাসীসংগঠনের শ্রেণিতে ফেলার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

অনেকসদস্য রাষ্ট্র এই তালিকাভুক্তির পক্ষেআগে দ্বিধা প্রকাশ করলেও, ফ্রান্স এখন সমর্থন জানাচ্ছে, যা ২৭টি সদস্য দেশকেঐক্যমতে পৌঁছানোর পথে সাহায্য করবে।

ইরানি রেভ্যুলেমনারি গার্ড কর্পস ১৯৭৯ সালের ইসলামিকবিপ্লবের পর গঠিত একটি শক্তিশালী মিলিশিয়া বাহিনী, যার গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক ভূমিকারয়েছে।