সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের পর চারপাশে বিশাল অগ্নিগোলা ছড়িয়ে পড়ে, বসরা, ইরাক, ২১ নভেম্বর। ছবি: রয়টার্স
0
ঘটনাস্থল থেকে পাওয়া চিত্রে গ্যাস সঞ্চালন পাইপলাইন এবং জ্বালানি সংরক্ষণ ট্যাংক ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। এ ছাড়া আবাসিক এলাকায় ফায়ার ট্রাক প্রবেশের দৃশ্য, ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি, ধ্বংসস্তূপের ওপর থেকে ধোঁয়া ওঠা এবং বেশ কিছু পুড়ে যাওয়া গাড়ির চিত্রও সামনে এসেছে।
ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশের উত্তরে অবস্থিত হারথা বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং আগুন পাশের আবাসিক এলাকার ঘরবাড়িতেও ছড়িয়ে পড়েছে।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, দমকল ও সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হারথা বিদ্যুৎকেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট হলেও দুর্ঘটনার আগে কেন্দ্রটি প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছিল।
ঘটনাস্থল থেকে পাওয়া চিত্রে গ্যাস সঞ্চালন পাইপলাইন এবং জ্বালানি সংরক্ষণ ট্যাংক ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। এ ছাড়া আবাসিক এলাকায় ফায়ার ট্রাক প্রবেশের দৃশ্য, ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি, ধ্বংসস্তূপের ওপর থেকে ধোঁয়া ওঠা এবং বেশ কিছু পুড়ে যাওয়া গাড়ির চিত্রও সামনে এসেছে। অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হয় এবং ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।
অগ্নিকাণ্ডের পর বসরার হারথা বিদ্যুৎকেন্দ্র, ২১ নভেম্বর। ছবি: রয়টার্স
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আমিন জারি বলেন, হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। সম্ভাব্য পারমাণবিক বিকিরণ বা হামলার আতঙ্কে তিনি সন্তানদের দরজা বন্ধ করে দিতে বলেন। আমিন জারি জানান, আগুনের লেলিহান শিখা আকাশে উঠে পুরো আকাশ লাল হয়ে যায় এবং চোখের সামনেই ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে, অনেকে আহত হয়েছেন এবং ধোঁয়ায় শ্বাসরোধ হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি আইএনএ।
দীর্ঘদিন ধরে বিনিয়োগের ঘাটতি, অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ এবং চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে অক্ষমতার কারণে ইরাকের বিদ্যুৎ অবকাঠামো চাপে রয়েছে—বিশেষ করে গ্রীষ্মের তীব্র গরমে পরিস্থিতি আরও প্রকট হয়। অতীতেও বিভিন্ন সাবস্টেশন ও বিদ্যুৎ স্থাপনায় অগ্নিকাণ্ড এবং কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়া ও বিস্তৃত এলাকায় ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে।