গভর্নর হোকুলের র্নির্বাচনী প্রচারণায় মামদানির সমর্থন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫ ২০২৬, ১৮:৩৮

গভর্নর হোকুলের র্নির্বাচনী প্রচারণায় মামদানির সমর্থন
  • 0

গভর্নর ক্যাথি হোকুলের পুনর্নির্বাচন প্রচারণায় সমর্থন জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি।

বৃহস্পতিবার দ্য নেশন-এ প্রকাশিত এক মতামতে মামদানি লিখেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তিনি হোকুলকে এমন একজন নেতা হিসেবে দেখেন যিনি “সৎ আলোচনার মাধ্যমে বাস্তব ফলাফল আনতে সক্ষম।”
এই সমর্থন ডেমোক্র্যাটিক পার্টির দুই ভিন্নধারার নেতার জোটকে আরও দৃঢ় করল।
এর আগে মেয়র নির্বাচনে মামদানিকে সমর্থন জানিয়েছিলেন হোকুল। যদিও কর বৃদ্ধির মতো কিছু ইস্যুতে তাদের মতভেদ রয়েছে, তবে সাশ্রয়ী জীবনযাপন ও চাইল্ড কেয়ারের মতো বিষয়ে তারা একসঙ্গে কাজ করছেন।