ক্যালিফোর্নিয়া স্টেইটে পর্বতে নিখোঁজ হওয়া ৮ স্কিয়ারের মরদেহ উদ্ধার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯ ২০২৬, ১৪:৩১

পর্বতে স্কিয়িং করতে থাকা একজন খেলোয়াড়ের এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক

পর্বতে স্কিয়িং করতে থাকা একজন খেলোয়াড়ের এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক

  • 0

নেভাদা কাউন্টি শেরিফ অফিসের ক্যাপ্টেন রাস্টি গ্রিন জানান, নিহতদের মধ্যে একজন গাইডসহ তিনজনের মরদেহ কাছাকাছি অবস্থায় পাওয়া গেছে। নিহত ও নিখোঁজ ৯জনের মধ্যে ৭জন নারী ও দুজন পুরুষ।

ক্যালিফোর্নিয়া স্টেইটের সিয়েরা নেভাদা মাউন্টেইনস পর্বতমালায় নিখোঁজ হওয়া ৯জন স্কিয়ারের ভিতর আটজনকে মৃত উদ্ধার করেছে উদ্ধাকারী দল।

আইউইটনেস নিউজ জানায়, বুধবার উদ্ধারের এ তথ্য নিশ্চিত করেছে নেভাদা কাউন্টি শেরিফ কর্তৃপক্ষ।

তবে চরম আবহাওয়ার কারণে মরদেহ পাহাড় থেকে নামানো সম্ভব হয়নি।

সংবাদমাধ্যমটির খবরে আরও উল্লেখ করা হয়, ক্যালিফোর্নিয়া ও নেভাদা স্টেইটের মধ্যবর্তী এলাকায় অবস্থিত পর্বতটিতে ৩ দিনের অভিযানে অবস্থান করছিল গাইডসহ ১৫ সদস্যের একটি স্কিয়ার দল।

স্কিয়িংয়ের শেষ দিন তথা মঙ্গলবার ফেরার পথে তুষারধসে চাপা পড়ে স্কিয়িং দলের সব সদস্য।

ওই ঘটনার কয়েক ঘণ্টা পর ৬জন ভুক্তভোগীকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সমর্থ হয় উদ্ধারকারী দল।

ওই সময় বৈরি আবহাওয়ার ফলে নিখোঁজ থাকা বাকিদের সন্ধান মেলেনি বলে জানায় শেরিফ কর্তৃপক্ষ।

নেভাদা কাউন্টি শেরিফ শ্যানন মুন জানান, পরবর্তিতে নিখোঁজ স্কিয়ারদের খুঁজতে চরম খারাপ আবহাওয়ার মধ্যেই উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে তার আগে নিখোঁজ সদস্যদের প্রত্যেকের পরিবারকে অবগত করা হয় যে, এ অভিযান কাউকে জীবিত ফিরে পাওয়ার জন্য নয়।

নেভাদা কাউন্টি শেরিফ অফিসের ক্যাপ্টেন রাস্টি গ্রিন জানান, নিহতদের মধ্যে একজন গাইডসহ তিনজনের মরদেহ কাছাকাছি অবস্থায় পাওয়া গেছে।

নিহত ও নিখোঁজ ৯জনের মধ্যে ৭জন নারী ও দুজন পুরুষ। তাদের মধ্যে সর্বশেষ একজনকে উদ্ধারের চেষ্টা এখনও চলমান।