ব্রঙ্কসে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ১জন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪ ২০২৬, ১৫:৪৩

নিউ ইয়র্কের ভবনে অগ্নিকাণ্ডের এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক

নিউ ইয়র্কের ভবনে অগ্নিকাণ্ডের এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক

  • 0

এফডিএনওয়াই জানায়, সম্ভাব্য গ্যাস লিকেজ খুঁজতে ভবনের বাইরে কাজ চলছিল। এর ১৫ মিনিট পরেই নির্দিষ্ট একটি তলায় আগুন লাগে।

নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫জন।

আইউইটনেস নিউজ জানায়, শনিবার রাত ১২টা ১৯ মিনিটের দিকে ইস্টচেস্টারে বোস্টন রোড ও রিডস মিল লেনের মধ্যবর্তী বিভোনিয়া স্ট্রিটের বোস্টন সেকর হাউসেস ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুন লাগার আগেই ভবনটিতে অবস্থান করছিল নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টোমেন্ট-এফডিএনওয়াই।

এফডিএনওয়াই জানায়, সম্ভাব্য গ্যাস লিকেজ খুঁজতে ভবনের বাইরে কাজ চলছিল। এর ১৫ মিনিট পরেই নির্দিষ্ট একটি তলায় আগুন লাগে।

মুহূর্তেই ভবনের বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

ওই সময় ভবনের বাসিন্দাদের জানালা দিয়ে বাহিরে সাহায্য প্রার্থনা করতে দেখা যায়।

ভবনে বসবাসরত এক নারী বলেন, আমি ও আমার সন্তানরা ঘুমিয়ে ছিলাম। এমন সময় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনতে পাই। ১২ তলা থেকে স্বামী, সন্তানসহ দ্রুত সিড়ি দিয়ে নেমে আসি।

‘আমার স্বামী হুইলচেয়ারে ছিলেন। এক প্রতিবেশীর সাহায্যে তাকে নিয়ে নামতে সমর্থ হই। ওই ভবনে কবে আবার ফিরতে পারব জানি না।’

অপর এক বাসিন্দা জানান, আগুনের তাপ থেকে বাঁচতে জানালা দিয়ে পা ঝুলিয়ে বাঁচার চেষ্টা করছিলেন অনেকক্ষণ। আহতদের মধ্যে প্রায় সবার অবস্থা আশঙ্কাজনক।

নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি শনিবারের পর ভুক্তভোগী ও ভবনের বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।