পরীক্ষায় ফেল করে ২৫ বছর আইসোলেশনে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭ ২০২৫, ২২:১৫

স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে খবর পেয়ে অবশেষে পুলিশ ও সিভিল ডিফেন্সের লোকজন এসে বসবাসের স্থান থেকে ওই নারীকে বের করে আনেন। ছবি: গালফ নিউজ

স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে খবর পেয়ে অবশেষে পুলিশ ও সিভিল ডিফেন্সের লোকজন এসে বসবাসের স্থান থেকে ওই নারীকে বের করে আনেন। ছবি: গালফ নিউজ

  • 0

অনলাইনে প্রকাশিত ভিডিওতে ওই নারীর আলাদাভাবে থাকার স্থানের জরাজীর্ণ অবস্থা ধরা পড়ে। এলোমেলো অবস্থায় ছিল তার ব্যবহৃত সামগ্রী।

মাধ্যমিক স্কুলের চূড়ান্ত পরীক্ষায় ফেল করে ২৫ বছর ধরে পারিবারিক বাড়িতে আইসোলেশন তথা বিচ্ছিন্ন অবস্থায় কাটিয়েছেন এক নারী।

চলতি সপ্তাহে ঘটনাটি নাড়িয়ে দিয়েছে পুরো আলজেরিয়াকে।

গালফ নিউজ রবিবার জানায়, অনলাইনে প্রকাশিত ভিডিওতে ওই নারীর আলাদাভাবে থাকার স্থানের জরাজীর্ণ অবস্থা ধরা পড়ে। এলোমেলো অবস্থায় ছিল তার ব্যবহৃত সামগ্রী।

প্রতিবেশীরা জানান, কেউ তার কাছাকাছি যেতে গেলে ওই নারী চিৎকার করার পাশাপাশি কখনও কখনও শারীরিক হামলা করতেন। বড় বাড়িটিতে পাশাপাশি থেকেও তার বিষয়ে হস্তক্ষেপের সুযোগ ছিল না সহোদরদের।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে খবর পেয়ে অবশেষে পুলিশ ও সিভিল ডিফেন্সের লোকজন এসে বসবাসের স্থান থেকে ওই নারীকে বের করে আনেন।

একাকী থাকা নারীর গল্পটি আলজেরিয়াজুড়ে ক্ষোভ ও অবিশ্বাসের জন্ম দিয়েছে।

কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া ওই নারী এত দীর্ঘসময় কীভাবে নিজেকে এক জায়গায় আবদ্ধ রেখেছেন, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ আলজেরিয়ায় মানসিক স্বাস্থ্যসেবা সহায়তার অপ্রতুলতার দিকে আঙুল তোলেন।

একজন লিখেন, পরীক্ষায় ফেল করার পর একজন মনোরোগ বিশেষজ্ঞ দেখালে তিনি হয়তো সেরে উঠতেন।

পরিবার কিংবা বৃহত্তর সমাজ ওই নারীকে সারিয়ে তুলতে ব্যর্থ হয়েছে কি না, সে বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন কেউ কেউ।