নিউ ইয়র্ক সিটির মেয়রের বাসভবন গ্রেসি মেনশনে বিস্ফোরক হামলা চেষ্টায় গ্রেপ্তার ২ তরুণের পরিকল্পনা সম্পর্কে আরও তথ্য জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
গ্রেপ্তার হওয়া ওই তরুণ হলেন পেনসিলভেনিয়া স্টেইটের বাসিন্দা ইব্রাহিম কাইয়ুমি(১৯) ও এমির বালাত(১৮)।
শনিবার গ্রেসি মেনশনের সামনে মুসলিম-বিরোধ ইস্যুতে এক পাল্টাপাল্টি বিক্ষোভ চলাকালে তাদের বিস্ফোরক ডিভাইসসহ আটক করা হয়।
তদন্ত কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া ওই দুই তরুণ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট তথা আইএস-এর সমর্থক।
মেয়রের বাসভবনের সামনে হামলা ছাড়াও নিউ ইয়র্ক সিটির বেশ কয়েকটি স্থানে আক্রমণের পরিকল্পনা করছিলেন তারা।
পেনসিলভেনিয়ার বাকস কাউন্টির একটি স্টোরেজে তল্লাশি চালানোর এ তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ।
তদন্ত কর্মকর্তাদের ভাষ্য, তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন্দের ব্যবহৃত একটি নোটবুক খুঁজে পাওয়া যায়।
ওই নোটবুকে সিটির শপিং সেন্টারসহ বেশ কিছু হামলা করার কথা লেখা ছিল।
নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তুর কথা উল্লেখ না থাকলেও হামলার পরিকল্পনা চলছিল প্রায় এক সপ্তাহ ধরে।
তদন্তে খুঁজে পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, ২ মার্চ পেনসিলভেনিয়ার পেন্ডেলে একটি আতশবাজির দোকান থেকে ২০ ফুট লম্বা সেফটি ফিউজ কিনছেন বালাত। যা পরে ঘরে তৈরি বিস্ফোরক বানাতে ব্যবহার করেন।
বর্তমানে আইএসকে সমর্থন দেওয়া, বিস্ফোরক ব্যবহার এবং মানুষের মধ্যে বিস্ফোরক ফাটানোর অভিযোগে আটক আছেন কাইয়ুম ও বালাত।