অ্যামনেস্টি
মার্কিন চাপের মুখে অর্থহীন হয়ে পড়ার ঝুঁকিতে আন্তর্জাতিক অপরাধ আদালত
আন্তর্জাতিক অপরাধ আদালত
- 0

আন্তর্জাতিক অপরাধ আদালত

প্রকাশিত: নভেম্বর ২৪ ২০২৬, ১৭:১২ হালনাগাদ: নভেম্বর ২৪ ২০২৬, ১৭:১২

হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত—আইসিসি অন্তঃসারশূন্য হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ক্রমবর্ধমান লক্ষণ দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি মেটাতে এর সদস্য রাষ্ট্রগুলো আদালত পরিচালনাকারী রোম সংবিধি পরিবর্তন করার প্রস্তুতি নিচ্ছে।
মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড সম্প্রতি সতর্ক করেছেন যে, আইসিসি সদস্য রাষ্ট্রগুলো ট্রাম্প প্রশাসনের সঙ্গে ‘গঠনমূলক সংলাপের’ দিকে একটি বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছে। ডাচ পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন স্বীকার করেছেন, আইসিসির আয়োজক দেশ নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নিযুক্ত রয়েছে, কিন্তু তিনি এ বিষয়ে বিস্তারিত প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন।
ট্রাম্প প্রশাসন আইসিসির ওপর মারাত্মক নিষেধাজ্ঞা আরোপের আগে ছয় মাসের একটি সময়সীমা দিয়েছে এবং এটিকে সদস্য রাষ্ট্রগুলোর জন্য ‘কূটনৈতিক ও আইনি সমাধানে অর্থপূর্ণ অগ্রগতি প্রদর্শনের’ একটি সুযোগ হিসেবে তুলে ধরেছে। যুক্তরাষ্ট্র চায় রোম সংবিধি এমনভাবে সংশোধন করা হোক, যাতে আদালতে যোগদান করেনি এমন কোনো রাষ্ট্রের নাগরিককে, তাদের অপরাধ যেখানেই সংঘটিত হোক না কেন, কখনোই এর এখতিয়ারভুক্ত করা না যায়। এটি সেই নীতির পরিপন্থী যে, আইসিসি যে কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতে পারে যদি সে আদালতের এখতিয়ারভুক্ত কোনো অঞ্চলে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যা করে।
ট্রাম্প প্রশাসনের সদস্যরা পর্যায়ক্রমে দাবি করেছেন যে, আইসিসির ওপর মার্কিন আক্রমণের উদ্দেশ্য হলো আমেরিকানদের আদালতের নজরদারির আওতায় আসা থেকে রক্ষা করা। কিন্তু তেমনটা ঘটেনি এবং এখনো পরিস্থিতি তেমন নয়।
ক্যালামার্ডের মতে, যুক্তরাষ্ট্র আরো দাবি করছে যে রাষ্ট্রপ্রধানদের আদালতের বিচার থেকে দায়মুক্তি দেয়া হোক এবং ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে তদন্ত বন্ধ করা। বর্তমানে আদালত শুধু গাজায় সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধেরই তদন্ত করছে না, বরং অধিকৃত পশ্চিম তীরে সংঘটিত নৃশংসতারও তদন্ত করছে।
আইসিসির এখতিয়ার পরিবর্তন করতে কয়েকটি রাষ্ট্রের চেয়েও বেশি কিছু লাগবে, কিন্তু লক্ষণীয় যে ১২৫টি সদস্য রাষ্ট্রের কোনোটিই প্রকাশ্যে এসে স্পষ্টভাবে বলেনি যে রোম সংবিধি নিয়ে কোনো আলোচনা হবে না – বিশেষ করে যখন ট্রাম্প প্রশাসন আদালত ও তার সমর্থকদের জিম্মি করে রেখেছে।
আমেরিকার শর্ত মেনে নেয়া আন্তর্জাতিক বিচার ব্যবস্থার জন্য ততটাই ক্ষতিকর হবে, যতটা ওয়াশিংটন আইসিসি-র যেকোনো নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। নিষেধাজ্ঞা বা বিচারব্যবস্থাকে অকার্যকর করার মাধ্যমে আদালতকে ধ্বংস করার মার্কিন প্রচেষ্টা যদি সফল হয়, তবে গত কয়েক দশকে দেখা সবচেয়ে জঘন্য অপরাধগুলোর অপরাধীরাই সবচেয়ে বেশি লাভবান হবে।
তাদের মধ্যে সর্বাগ্রে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। অন্য সবার চেয়ে নেতানিয়াহুর জন্যই যুক্তরাষ্ট্র আইসিসি-কে ধ্বংস করার উচ্চাকাঙ্ক্ষায় সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়েছে। ট্রাম্প বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন, এবং প্রকাশ্যে বলেছেন; আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো আমেরিকান নাগরিকদের রক্ষা করার জন্য নয়, বরং নেতানিয়াহুকে রক্ষা করার জন্য।
