ম্যানহাটনে ভয়াবহ আগুন, ফায়ারফাইটারসহ চারজন আহত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৯ ২০২৫, ১৮:৩২ হালনাগাদ: জানুয়ারি ৯ ২০২৬, ১৪:১৩

নিউ ইয়র্ক সিটির আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক

নিউ ইয়র্ক সিটির আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক

  • 0

এফডিএনওয়াইয়ের চিফ অব অপারেশনস কেভিন উডস জানান, উদ্ধারকারীরা সবচেয়ে ওপরের তলায় থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএসের কাছে হস্তান্তর করেন।

নিউ ইয়র্ক সিটির ম্যনহাটনে একটি বহুতল আবসিক ভবনে ভয়াবহ আগুনে এক ফায়ারফাইটারসহ চারজন আহত হয়েছেন।

আইউইটনেস নিউজ জানায়, আপার ওয়েস্ট সাইডের ওয়ান হানড্রেড অ্যান্ড সেভেনথ স্ট্রিট ও অ্যামস্টারডাম অ্যাভিনিউয়ের মধ্যবর্তী এলাকার মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে একটি ছয় তলা ভবনে আগুনের সূত্রপাত হয়।

নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট-এফডিএনওয়াই জানায়, ভবনটি ফায়ারপ্রুফ না হওয়ায় ষষ্ঠ তলা ও ছাদ পর্যন্ত আগুনটি দ্রুত ছড়িয়ে পড়েছিল। ফায়ারফাইটাররা আগুন নেভানোর পাশাপাশি ভবনে থাকা বাসিন্দাদের বের করে আনছিলেন।

এফডিএনওয়াইয়ের চিফ অব অপারেশনস কেভিন উডস জানান, উদ্ধারকারীরা সবচেয়ে ওপরের তলায় থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএসের কাছে হস্তান্তর করেন।

তৃতীয় তলা থেকে অপর একজনকে উদ্ধার করে হস্তান্তর করা হয়, কিন্তু উদ্ধারকাজ পরিচালনার সময় এক ফায়ারফাইটার আগুনে দগ্ধ হন।

একই সঙ্গে ভবনে থাকা তিনজন বাসিন্দাও আহত হন। সঙ্গে সঙ্গে আহত ৪ ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

উডস আরও বলেন, ‘ভবনটির ছাদের এক অংশ ধসে গেছে। ভবনের আরও বিভিন্ন জায়গা ধসে পড়তে পারে। তাই ভবনটি ঘেরাও দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।’

আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।