অ্যামেরিকার সঙ্গে সহযোগিতার পথ খোলা থাকলেও অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ।
রাজধানী মস্কোতে সোমবার এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন বিশ্বজুড়ে জ্বালানি সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে।
ল্যাভরভ জানান, অ্যাঙ্করেজে ইউক্রেইন সংকট সমাধানে অ্যামেরিকার দেয়া প্রস্তাবে রাশিয়া রাজি হয়েছিল, কিন্তু বর্তমানে তারা পিছিয়ে যাচ্ছে।
ল্যাভরভ বলেন, ইউক্রেইন নিয়ে তারা একটি প্রস্তাব দিয়েছিল এবং আমরা সেটি গ্রহণ করতে প্রস্তুত ছিলাম, কিন্তু এখন তারা নেই। আমরা অর্থনৈতিক ক্ষেত্রেও কোনো উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি না।
ইউরোপিয়ান ইউনিয়নের অধিকাংশ দেশের মধ্যে চরম রুশ-বিদ্বেষ লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রাশিয়ার কাছে ইইউ-এর বক্তব্যের চেয়ে অ্যামেরিকার অবস্থানই বেশি গুরুত্বপূর্ণ।
কৃত্রিম প্রতিবন্ধকতা তৈরির কারণে এখন ব্রিকস দেশগুলোর সাথে বিকল্প আর্থিক ও লজিস্টিক পথ খোঁজা ছাড়া রাশিয়ার আর কোনো উপায় নেই।