Skip to main content

লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি; তেলের দাম কমলো ৩ শতাংশ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ৪ ২০২৬, ১৫:৩২ হালনাগাদ: জুন ১৪ ২০২৬, ১২:৩৮

একটি অপরিশোধিত তেলের পাম্পের পিছনে সূর্যের আলো।

একটি অপরিশোধিত তেলের পাম্পের পিছনে সূর্যের আলো।

  • 0

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২.৬২ ডলার বা ২.৭ শতাংশ কমে ৯৫.১৯ ডলারে নেমেছে। একই সময়ে অ্যামেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ৩.২৭ ডলার বা ৩.৪ শতাংশ কমে ৯২.৭৫ ডলারে দাঁড়িয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা জোরদার হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ কমেছে।

বুধবার ওয়াশিংটনের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি কাঠামো কার্যকর হওয়ার ঘোষণা এবং অ্যামেরিকা-ইরান আলোচনায় অগ্রগতির ইঙ্গিত বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকট কমে যাওয়ার প্রত্যাশা তৈরি করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২.৬২ ডলার বা ২.৭ শতাংশ কমে ৯৫.১৯ ডলারে নেমেছে। একই সময়ে অ্যামেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ৩.২৭ ডলার বা ৩.৪ শতাংশ কমে ৯২.৭৫ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার আভাসে সরবরাহ ব্যবস্থার বড় বাধা হিসেবে বিবেচিত হরমুজ প্রণালী পুনরায় খোলার সম্ভাবনা তৈরি হয়েছে, যা বাজারে চাপ কমিয়েছে।

পিভিএম অয়েল অ্যানালিস্ট জন ইভান্স বলেন, লেবাননে ইসরায়েলি অভিযান বন্ধে জোর দিয়ে যাচ্ছে ইরান এবং এতে কিছু অগ্রগতি দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে।

এর আগে বুধবার মধ্যপ্রাচ্যের নতুন সংঘাত, বিশেষ করে ইরানের কুয়েতে হামলা ও হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কারণে তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছিল।