
দাদার মৃত্যু নিয়ে পোস্টে হাসির ইমোজি, প্রাণ গেল যুবকের

টিবিএন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪ ২০২৫, ১১:২৭
.jpg)
ছুরিকাঘাতে নিহত প্রিন্স। ছবি: এনডিটিভি
- 0
পুলিশ জানিয়েছে, প্রিন্সের পিঠে দেড় থেকে দুই ইঞ্চি গভীর আঘাত লেগেছে।
একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঝগড়ার জেরে ২০ বছর বয়সী প্রিন্স নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
এনডিটিভি জানায়, গুজরাটের রাজকোটের একটি কারখানায় তিন চাচাতো ভাইয়ের সাথে কাজ করতেন নিহত ওই ব্যক্তি।
বিহারের বাসিন্দা প্রিন্স চার মাস আগে তার মৃত দাদা রূপনারায়ণ ভিন্দের কথা স্মরণ করে ফেসবুকে একটি পোস্ট দেন। প্রিন্সের পরিচিত বিপিন কুমার ও রাজিন্দর গন্ড হাসির ইমোজি দিয়ে তার পোস্টে প্রতিক্রিয়া জানান।
এতে ক্ষুব্ধ হয়ে প্রিন্স ফোন কলের মাধ্যমে তাদের সাথে তর্কে লিপ্ত হন।
প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) অনুসারে, ১২ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে, প্রিন্স তার কর্মস্থলের কারখানার বাইরে একটি অটোরিকশায় বসে ছিলেন।
এসময় তিনি বিপিনকে তার দিকে হেঁটে আসতে দেখেন। প্রিন্স কারখানার ভেতরে ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ান, কিন্তু আরেক অভিযুক্ত ব্রিজেশ গোন্ড তার পথ আটকে দেন এবং তাকে হত্যার হুমকি দেন এবং বিপিন প্রিন্সকে ছুরিকাঘাত করেন।
প্রিন্সের চিৎকার শুনে তার সহকর্মীরা তার সাহায্যে ছুটে আসে এবং তাকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে এবং তারপর রাজকোট সিভিল হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, প্রিন্সের পিঠে দেড় থেকে দুই ইঞ্চি গভীর আঘাত লেগেছে। তবে হাসপাতালে ভর্তির সময় তিনি সচেতন ছিলেন এবং পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন।
হাসপাতালে ভর্তির চার দিন পর তার অবস্থার অবনতি হয় এবং তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। ২২ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে প্রিন্স মারা যান।
পুলিশ প্রধান অভিযুক্ত বিপিনকে সোমবার রাতে গ্রেপ্তার করা করেছে এবং মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে। দ্বিতীয় অভিযুক্ত ব্রিজেশ পলাতক রয়েছে।