নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৯ ২০২৫, ১৮:৪৬ হালনাগাদ: মার্চ ১১ ২০২৬, ২৩:২৭

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি: ফেসবুক পেজ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি: ফেসবুক পেজ

  • 0

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল ৩০/০৮/২০২৫ ইং রোজ শনিবার, দুপুর ১২টায় প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে গণঅধিকার পরিষদ।’

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের প্রতিবাদে শনিবার দুপুরে দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে তার দল।

গণঅধিকার পরিষদ শনিবার শুরুর সময়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল ৩০/০৮/২০২৫ ইং রোজ শনিবার, দুপুর ১২টায় প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে গণঅধিকার পরিষদ।

‘উক্ত বিক্ষোভ মিছিলে ছাত্র, যুব, শ্রমিকসহ সকল অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণঅধিকার পরিষদকে সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হলো।’

রাজধানীর কাকরাইলের আল রাজী কমপ্লেক্সের নিচে শুক্রবার রাতে হামলার শিকার হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রাত সাড়ে ৯টার দিকে মারধরে গুরুতর আহত হন তিনি।

নুরের ফেসবুক পেজে শেয়ার করা লাইভে দেখা যায়, ডাকসুর সাবেক ভিপিকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাচ্ছেন নেতা-কর্মীরা।

লাইভে বলতে শোনা যায়, জাতীয় পার্টির হামলার বিষয়ে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলেন নুরসহ অন্য নেতারা।

আরেকটি ভিডিওতে দেখা যায়, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নুরসহ নেতা-কর্মীদের মারধর করছেন।

গণঅধিকার পরিষদের প্রেস উইং থেকে জানানো হয়, মুমূর্ষু অবস্থায় আছেন নুরুল হক নুর।