Skip to main content

ইরাকের প্রাপ্য নগদ ডলার সরবরাহ স্থগিত করল অ্যামেরিকা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২ ২০২৬, ১৭:১৪ হালনাগাদ: এপ্রিল ২২ ২০২৬, ১৮:১৬

যুদ্ধ বিধ্বস্ত দেশ ইরাক অনেকাংশেই তেল রপ্তানি করে আয় করা ডলারের ওপর নির্ভরশীল।

যুদ্ধ বিধ্বস্ত দেশ ইরাক অনেকাংশেই তেল রপ্তানি করে আয় করা ডলারের ওপর নির্ভরশীল।

  • 0

বিশ্লেষকরা বলছেন, ইরান সমর্থিত দেশ ও গোষ্ঠীগুলোর ওপর চাপ সৃষ্টি করতে কৌশল হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে অ্যামেরিকা।

ইরাককে নিরাপত্তা সহযোগিতা ও দেশটির তেল রপ্তানির আয় থেকে নগদ ডলার সরবরাহ স্থগিত করেছে অ্যামেরিকা।

একইসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে দেশটিতে ইরান সরকারের প্রভাবমুক্ত নতুন সরকার গঠন এবং বাগদাদে অবস্থিত অ্যামেরিকান দূতাবাস ও সেনাদের ওপর হামলা করা ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীকে গ্রেপ্তারের শর্ত দিয়েছে ওয়াশিংটন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরাকের কয়েকজন কর্মকর্তা আজ (বুধবার) নিশ্চিত করেছেন এ তথ্য।

বিশ্লেষকরা বলছেন, ইরান সমর্থিত দেশ ও গোষ্ঠীগুলোর ওপর চাপ সৃষ্টি করতে কৌশল হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে অ্যামেরিকা। উল্লেখ্য, যুদ্ধ বিধ্বস্ত দেশ ইরাক অনেকাংশেই তেল রপ্তানি করে আয় করা ডলারের ওপর নির্ভরশীল।

ইরাকের কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, নগদ ডলার সরবরাহ বন্ধ হলেও, পণ্য আমদানির জন্য লেনদেনের পথ এখনও চালু রেখেছে অ্যামেরিকা।

অপর একজন ইরাকি কর্মকর্তা জানিয়েছে, অ্যামেরিকার এ সিদ্ধান্ত একেবারে চূড়ান্ত নয়। এ বিষয়ে ইরাক আলোচনা চালাচ্ছে।

এদিকে, দেশটির নিরাপত্তা সহযোগিতায় অংশ না নেওয়ায়, গোয়েন্দা তথ্য বিনিময় সহযোগিতা না পাওয়া একাধিক নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হবে ইরাক।

সেইসঙ্গে, জাতীয় নির্বাচনের ৫ মাস পরও প্রধানমন্ত্রী নির্বাচনে ব্যর্থ হওয়া ইরাক, অ্যামেরিকার এ সিদ্ধান্তে পড়তে পারে চরম দুর্ভোগে।