রাজকীয় উপাধি আর ব্যবহার করবেন না যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যানড্রু।
এক বিবৃতিতে শুক্রবার অ্যান্ড্রু বলেন, ‘রাজা (চার্লস), আমার সরাসরি ও বৃহত্তর পরিবারের সঙ্গে আলেচনা করে মহামান্য ও রাজপরিবারের কাজ থেকে আমার অব্যাহত বিচ্যুতির অভিযোগ নিষ্পত্তি করেছি। আমার পরিবার ও দেশের প্রতি দায়িত্বকে সর্বাগ্রে রাখার সিদ্ধান্ত নিয়েছি, যেমনটা সবসময় করেছি।’
তিনি আরও বলেন, ‘জনপরিসর থেকে সরে আসার জন্য পাঁচ বছর আগে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তাতে অটল আছি।’
উপাধি ছেড়ে দেওয়ার বিষয়ে প্রিন্স অ্যান্ড্রু বলেন, ‘মহামান্যের সম্মতিক্রমে, আমরা মনে করছি, এ মুহূর্তে অবশ্যই আরও এক ধাপ এগোতে হবে আমাকে। এ কারণে আমার ওপর অর্পিত উপাধি বা সম্মান আর ব্যবহার করব না।
‘যেমনটা আগেও বলেছি, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো জোরালোভাবে প্রত্যাখ্যান করছি।’