প্রকাশিত: অক্টোবর ২০ ২০২৬, ১৭:২১ হালনাগাদ: অক্টোবর ২০ ২০২৬, ১৭:৪৩
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস (বাঁ পাশে) ও মিয়ানমারের কারাবন্দী নেত্রী অং সান সু চি। ছবি: রয়টার্স
0
কারাবন্দী অবস্থায় সুচির সঙ্গে কোনো রাষ্ট্র প্রতিনিধির যোগাযোগের ঘটনা এটিই প্রথম। বই উপহার পাঠানোর মধ্য দিয়ে সু চিকে চার্লস কূটনৈতিক বার্তা পাঠিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
মিয়ানমারের সাবেক কার্যত সরকারপ্রধান ও কারাবন্দী নেত্রী অং সান সু চিকে চিঠি ও বই উপহার পাঠিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।
দেশটির সামরিক সরকার সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। রাজা চার্লসের পাঠানো বইগুলো হলো ব্রিটিশ উদ্যানবিশারদ ব্রিজেট এলওয়ার্দি ও হেনরিয়েটা কোর্টল্যান্ডের লেখা সয়েল টু টেবিল এবং সয়েল: দ্য ওয়ার্ল্ড অ্যাট আওয়ার ফিট।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, সুচি তার উপহার পাওয়া বইগুলো গ্রহণ করছেন এমন ছবিও প্রকাশ পেয়েছে। প্রকাশিত ছবিতে দেখা যায়, হালকা সবুজ রঙের ঐতিহ্যবাহী বার্মিজ ব্লাউজ ও জলপাই রঙের স্কার্ট পরা অবস্থায় বসে আছেন সু চি। ওই সময় একটি টেবিলের অপর পাশে সাদা শার্ট পরা দুই সরকারি কর্মকর্তার মুখোমুখি বসে ছিলেন তিনি।
সামরিক জান্তার কর্মকর্তাদের হাত থেকে রাজার উপহার গ্রহণ করেন আং সান সূ চি
২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের ফলে গ্রেপ্তার হন সু চি। ওই সময় সু চির বিরুদ্ধে সাধারণ নির্বাচনে কারচুপি করে জয়লাভের অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ৮১ বছর সু চি গৃহবন্দী অবস্থায় আছেন।
এদিকে অভ্যুত্থানের পর দেশটির ক্ষমতায় আসা সামরিক বাহিনীর সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং মানবতাবিরোধী অভিযোগে পশ্চিমা দেশগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন।
অন্যদিকে কারাবন্দী অবস্থায় সুচির সঙ্গে কোনো রাষ্ট্র প্রতিনিধির যোগাযোগের ঘটনা এটিই প্রথম। বই উপহার পাঠানোর মধ্য দিয়ে সু চিকে চার্লস কূটনৈতিক বার্তা পাঠিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।