Skip to main content

পাকিস্তানে ইসলামাবাদ ও পাঞ্জাবে গণপরিবহন ভাড়া ফ্রি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩ ২০২৬, ১৪:৫৩ হালনাগাদ: এপ্রিল ৩ ২০২৬, ১৫:০০

পাকিস্তানের অন্যতম গণপরিবহন মেট্রো বাস। ছবি: জিও নিউজ

পাকিস্তানের অন্যতম গণপরিবহন মেট্রো বাস। ছবি: জিও নিউজ

  • 0

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, ইসলামাবাদে শনিবার থেকে আগামী ৩০ দিনের জন্য গণপরিবহন ভাড়া ফ্রি কার্যকর হতে যাচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি শুক্রবার এক এক্স পোস্টে জানান, সংকট মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গণপরিবহন ত্রাণ হিসেবে ৩৫০ মিলিয়ন রুপি বরাদ্দ দিবে।

চলমান ইরান যুদ্ধে সৃষ্ট জ্বালানি সংকট ও অর্থনৈতিক সমস্যা মোকাবিলায় পরিবহন খাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান।

রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশে গণপরিবহন ভাড়া ফ্রি করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

দেশব্যাপী পেট্রোলের দাম ৪৩ শতাংশ ও ডিজেলের দাম ৫৫ শতাংশ বাড়ার পরপর জনগণের জন্য এ ঘোষণা আসে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, ইসলামাবাদে শনিবার থেকে আগামী ৩০ দিনের জন্য গণপরিবহন ভাড়া ফ্রি কার্যকর হতে যাচ্ছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি শুক্রবার এক এক্স পোস্টে জানান, সংকট মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গণপরিবহন ত্রাণ হিসেবে ৩৫০ মিলিয়ন রুপি বরাদ্দ দিবে।

একই দিনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এক বিবৃতিতে জানান, সংকটকালীন সময়ে জনসাধারণের চাপ লাঘব করতে প্রদেশটির সব শহরে গণপরিবহন ভাড়া ফ্রি করা হবে। যাত্রীদের গণপরিবহনে চড়তে কোনো টিকেট কাটা লাগবে না।

এদিকে দেশটির সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ঘোষণা দিয়েছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সিন্ধ সরকার নিবন্ধিত মোটর সাইকেল চালকদের মাসিক ২০০০ রুপি ভর্তুকি প্রদান করা হবে।

গণপরিবহন সুবিধা ছাড়াও পাঞ্জাবে কৃষকদের ২৫ একর জমির জন্য প্রতি একরে লিটার প্রতি ১৫০ টাকা দরে ১০ লিটার ডিজেল ভর্তুকি দেওয়া হবে।

এছাড়াও পণ্যবাহী যানবাহনের জন্য সত্তর হাজার রুপি পর্যন্ত ভর্তুকি দিবে প্রদেশ সরকার।