Skip to main content

৪ নভোচারী নিয়ে চাঁদের পথে নাসা, চলছে শেষ প্রস্তুতি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১ ২০২৬, ১৫:২৭

আর্টেমিস ২ অভিযানের ৪ নভোচারী রিড ওয়াইজম্যান,  ক্রিস্টিনা কচ, ভিক্টর গ্লোভার ও জেরেমি হ্যানসেন(বাঁ থেকে)।

আর্টেমিস ২ অভিযানের ৪ নভোচারী রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কচ, ভিক্টর গ্লোভার ও জেরেমি হ্যানসেন(বাঁ থেকে)।

  • 0

কর্তৃপক্ষ জানায়, সব ঠিক থাকলে ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে চারজন নভোচারী নিয়ে আজ সন্ধ্যায় রকেটটি চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে।

অর্ধশতাব্দী পর আবারও চাঁদের মাটিতে পা রাখতে সর্বশেষ প্রস্তুতি চালাচ্ছে অ্যামেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

আইউইটনেস নিউজ জানায়, যাত্রার উদ্দেশ্যে নির্ধারিত রকেটে বুধবার জ্বালানি সরবরাহ করতে দেখা যায়।

কর্তৃপক্ষ জানায়, সব ঠিক থাকলে ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে চারজন নভোচারী নিয়ে আজ সন্ধ্যায় রকেটটি চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে।

এবারের চন্দ্রাভিযান আর্টেমিস ২-এর কমান্ডার রিড ওয়াইজম্যান আগের দিন এক এক্স পোস্টে যাত্রার তথ্য নিশ্চিত করেন।ওয়াইজম্যান লিখেন, ‘ইট’স টাইম টু ফ্লাই।’

কর্তৃপক্ষ আরও জানায়, এবারের অভিযানে ৩জন অ্যামেরিকান ও একজন কানাডিয়ান নভোচারী যাত্রা করছেন।

কমান্ডার ওয়াইজম্যানসহ অভিযানে যুক্ত বাকিরা হলেন ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ ও জেরেমি হ্যানসেন।

এর মধ্যে নাসার চন্দ্রাভিযানে প্রথমবারের মতো অ-অ্যামেরিকান নভোচারী হিসেবে নাম লেখালেন হ্যানসেন।

এর আগে ১৯৭২ সালে নাসার অধীন অ্যাপোলো ১৭ মিশনে সর্বশেষ মানুষ চাঁদে ভ্রমণ করে।