Skip to main content

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬ ২০২৬, ১৬:৫৫ হালনাগাদ: এপ্রিল ১৬ ২০২৬, ২৩:৪৯

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

  • 0

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এই মাত্র লেবাননের সম্মানিত প্রেসিডেন্ট জোসেফ আউন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে কথা হলো। দুই নেতাই শান্তি অর্জনের লক্ষ্যে যুদ্ধ বিরতিতে সম্মতি দিয়েছেন।'

ইসরায়েল ও লেবাননে ১০ দিন যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানান তিনি।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এই মাত্র লেবাননের সম্মানিত প্রেসিডেন্ট জোসেফ আউন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে।‘

‘দুই নেতাই শান্তি অর্জনের লক্ষ্যে যুদ্ধ বিরতিতে সম্মতি দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তারা বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতির ঘোষণা দিবেন’, যোগ করেন ট্রাম্প।

ট্রাম্পের দাবি, এখন পর্যন্ত তিনি বিশ্বে ৯টি যুদ্ধ বন্ধ করেছেন। দশম তালিকায় লেবানন-ইসরায়েল যুদ্ধ জায়গা নিবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

ওয়াশিংটন ডিসিতে গত মঙ্গলবার হিজবুল্লাহ ও ইসরায়েলের লড়াই অবসানে বৈঠকে অংশ নেয় লেবানন- ইসরায়েল।

অ্যামেরিকার স্টেইট সেক্রেটারি মার্কো রুবিওর মধ্যস্থতায় ৩৩ বছর পর এই দুই দেশ কূটনৈতিক বৈঠকে অংশ নেয়।