প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের উদ্যোগে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে বৃটেন, ফ্রান্সসহ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন-ন্যাটোভুক্ত বিভিন্ন দেশ।
বৃটেন ও ফ্রান্স জানিয়েছে, তারা অবরোধে অংশ নিয়ে কোনো সংঘাতে জড়াতে চায় না।
ইউরোপের বেশ কয়েকটি দেশ জানিয়েছে, ইরানের সঙ্গে অ্যামেরিকা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার পর হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে সহায়তা করা সম্ভব। পাশাপাশি আন্তর্জাতিক এ জলসীমায় দেশগুলোর জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে ট্রাম্পকে।
এদিকে, সপ্তাহান্তে ট্রাম্প জানিয়েছিলেন হরমুজ প্রণালি অবরোধে সহযোগিতা করবে ন্যাটোর বিভিন্ন মিত্র দেশ।
এখন অবরোধে অংশ নিতে এ অনীহা প্রকাশ, ইউরোপের দেশগুলোর সঙ্গে অ্যামেরিকার চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
এর আগে ইরান যুদ্ধে অ্যামেরিকাকে সমর্থন না দেওয়ায় ন্যাটো থেকে অ্যামেরিকার সদস্যপদ বাতিল করার কথা বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ইতোমধ্যে চলমান যুদ্ধে ইরানের বিরুদ্ধে নিজেদের আকাশসীমা ব্যবহারে অনুমতি দেওয়ায় ওইসব দেশ থেকে অ্যামেরিকান সেনা প্রত্যাহারের কথা বিবেচনা করছেন ট্রাম্প।