Skip to main content

ম্যানহাটনে উন্মুক্ত ম্যানহোলে পড়ে এক নারী নিহত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১৯ ২০২৬, ১৭:২২

দুর্ঘটনাস্থলে সংস্কার ও তদন্ত চলাকালীন কর্মকর্তারা।

দুর্ঘটনাস্থলে সংস্কার ও তদন্ত চলাকালীন কর্মকর্তারা।

  • 0

এনওয়াইপিডি জানায়, দুর্ঘটনার আগে গোকাজ তার মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িটি পার্ক করেছিলেন। গাড়ি থেকে বেরিয়ে সরাসরি উন্মুক্ত ম্যানহোলে পা রাখেন এবং ম্যানহোলটির ১০ ফুট গভীরে পড়ে যান।

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে এক নারী নিহত হয়েছেন।

আইউইটনেস নিউজ জানায়, সোমবার রাত ১১টা ২০ মিনিটের দিকে বোরোর মিডটাউনে ওয়েস্ট ফিফটি টু অ্যান্ড ফিফথ অ্যাভিনিউয়ের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার নিহত ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করেছে তার পরিবার। দুর্ঘটনায় প্রাণ হারানো ওই নারী হলেন ডোনিকে গোকাজ(৫৬)। তিনি ছিলেন ওয়েচেস্টার কাউন্টির উপশহর ব্রিয়ারক্লিফ ম্যানরের বাসিন্দা।

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

এনওয়াইপিডি জানায়, দুর্ঘটনার আগে গোকাজ তার মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িটি পার্ক করেছিলেন। গাড়ি থেকে বেরিয়ে সরাসরি উন্মুক্ত ম্যানহোলে পা রাখেন এবং ম্যানহোলটির ১০ ফুট গভীরে পড়ে যান।

পরে তাকে অচেতন অবস্থায় নিউ ইয়র্ক প্রেসবাইটেরিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় অনিরাপদ ম্যানহোল ও সড়কে অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ জানিয়েছে নিহতের পরিবার।

ঘটনার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ম্যানহোলের আশেপাশে কোনো নির্মাণ কাজ চলছিল না। ম্যানহোল থেকে ঢাকনাটি ১৫ ফুট দূরে পড়ে ছিল। এ অব্যবস্থাপনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।