Skip to main content

আমেরিকান সেনাদের জন্য বার্ষিক ফ্লু টিকা আর বাধ্যতামূলক নয়: হেগসেথ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১ ২০২৬, ১৫:৪২

আমেরিকান সেনাদের জন্য বার্ষিক ফ্লু টিকা আর বাধ্যতামূলক নয়: হেগসেথ
  • 0

এক ভিডিও বার্তায় হেগসেথ বলেন, “আমরা এই মুহূর্তকে কাজে লাগিয়ে এমন সব অযৌক্তিক ও অতিরিক্ত হস্তক্ষেপমূলক বাধ্যবাধকতা বাতিল করছি, যা শুধু আমাদের যুদ্ধ সক্ষমতাকেই দুর্বল করে।”

সামরিক বাহিনীতে এখন থেকে অ্যামেরিকান সেনাদের জন্য বার্ষিক ফ্লু টিকা নেওয়া বাধ্যতামূলক থাকবে না বলে মঙ্গলবার জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ।

এক ভিডিও বার্তায় হেগসেথ বলেন, “আমরা এই মুহূর্তকে কাজে লাগিয়ে এমন সব অযৌক্তিক ও অতিরিক্ত হস্তক্ষেপমূলক বাধ্যবাধকতা বাতিল করছি, যা শুধু আমাদের যুদ্ধ সক্ষমতাকেই দুর্বল করে।”

তিনি বলেন, “এই ক্ষেত্রে এর মধ্যে রয়েছে সবার জন্য বাধ্যতামূলক ফ্লু টিকা এবং সেই নীতিমালা।”

হেগসেথ জানান, নতুন নীতির আওতায় সেনারা যদি মনে করেন এটি তাদের জন্য ভালো, তাহলে তারা টিকা নিতে পারবেন।

তিনি আরও বলেন, “কিন্তু আমরা আপনাদের বাধ্য করব না, কারণ আপনার শরীর, আপনার বিশ্বাস এবং আপনার ব্যক্তিগত অবস্থান কোনো দরকষাকষির বিষয় নয়।”

এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তাদের মতে, এতে সামরিক বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা দুর্বল হতে পারে।

ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তা ক্রিস মিকিন্স বলেন, “পেন্টাগন যেন টিকাদানকে বাহিনী সুরক্ষার কৌশলগত উপায় থেকে সরিয়ে ব্যক্তিগত সুবিধার বিষয় হিসেবে দেখছে।”

তিনি সতর্ক করে বলেন, “ঝুঁকি হলো হঠাৎ বড় স্বাস্থ্য সংকট নয়। বরং ধীরে ধীরে ক্ষয়—আরও বেশি ফ্লু সংক্রমণ, বেশি কর্মদিবস নষ্ট হওয়া, হাসপাতালে ব্যয় বাড়া এবং প্রতিরোধযোগ্য প্রস্তুতির ঘাটতি।”