নিউ ইয়র্ক সিটির স্কুল জোনে যান চলাচলে নতুন গতিসীমা ঘোষণা মামদানির

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭ ২০২৬, ১২:৫৬ হালনাগাদ: মার্চ ১৭ ২০২৬, ১৯:১৫

নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি। ফাইল ছবি

নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি। ফাইল ছবি

  • 0

এখন থেকে প্রচলিত গতিসীমা ঘণ্টায় ২৫ মাইলের পরিবর্তে ১৫ মাইল বেগে গাড়ি চলবে বলে সোমবার ঘোষণা দেন তিনি।

পথচারীদের নিরাপত্তা বাড়াতে নিউ ইয়র্ক সিটির স্কুল জোনে গাড়ির গতিসীমা পরিবর্তন করেছেন সিটি মেয়র যোরান মামদানি।

এখন থেকে প্রচলিত গতিসীমা ঘণ্টায় ২৫ মাইলের পরিবর্তে ১৫ মাইল গতিতে চলবে বলে সোমবার ঘোষণা দেন তিনি।

মামদানি জানান, পথচারীদের নিরাপত্তা বাড়াতে সিটির ৭০০ স্কুল সংলগ্ন সড়কে শিগগিরই নতুন গতিসীমা কার্যকর করা হবে।

আগামী কয়েক মাসের মধ্যে আইনটি কার্যকর হবে সিটির এক-তৃতীয়াংশ স্কুল এলাকায়। চার বছরের ভিতরে সিটির সব স্কুলের সড়কপথে নতুন গতিসীমা চালু করা হবে।

মেয়র বলেন, ‘নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির তথ্য অনুযায়ী, সিটির ২৫ শতাংশ সড়ক দূর্ঘটনার জন্য দায়ী গাড়ির অতিরিক্ত গতিসীমা।

আইউইটনেস নিউজ জানায়, ‘স্যামিস ল’ এর ভিত্তিতে গাড়ির গতিসীমার নতুন এ আইন বাস্তবায়ন করেছেন মামদানি।

২০১৩ সালে সিটির ব্রুকলিনে দ্রুত গতির গাড়ির ধাক্কায় প্রাণ হারায় ১২ বছর বয়সি স্যামি কোহেন। ওই ঘটনায় সিটি কর্তৃপক্ষকে নিজস্ব গতিসীমা নির্ধারণের ক্ষমতা দিয়ে আইনটি প্রণয়ন করা হয়।

আইন পাসের প্রায় এক যুগ পর স্কুল এলাকায় গাড়ির গতিসীমা পরিবর্তন করলেন মামদানি।