ডেভলপমেন্ট অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান ওয়াইল কর্নেল মেডিসিন।
পদ সম্পর্কিত কাজে দুই থেকে তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা।
নিয়োগকারী কর্তৃপক্ষ: ওয়াইল কর্নেল মেডিসিন
পদের নাম: ডেভলপমেন্ট অ্যাসোসিয়েট
পদ সংখ্যা: ১
অভিজ্ঞতা: ৩ বছর
ন্যূনতম যোগ্যতা: এ পদে আবেদন করতে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে অ্যাসোসিয়েটস ডিগ্রি থাকতে হবে, তবে স্নাতক ডিগ্রি সম্পন্ন হলে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা। পদ সম্পর্কিত কাজে দুই থেকে তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ঘণ্টায় ৩৪ দশমিক ৮৯ থেকে ৪১ দশমিক ৪৮ ডলার
কর্মস্থল: নিউ ইয়র্ক
আবেদনের নিয়ম: আগ্রহীরা ইনডিড-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: ইনডিড