ইউনিট রিসিপশনিস্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান নর্থওয়েল হেলথ।
দাপ্তরিক কাজে পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা।
নিয়োগকারী কর্তৃপক্ষ: নর্থওয়েল হেলথ
পদের নাম: ইউনিট রিসিপশনিস্ট
পদ সংখ্যা: ১
চাকরির ধরন: পার্ট-টাইম
ন্যূনতম যোগ্যতা: এ পদে আবেদন করতে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে হাই স্কুল ডিপ্লোমা অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৩০ ডব্লিউপিএম গতিতে টাইপ করার দক্ষতা এবং ৮০ কীস্ট্রোক/মিনিটে ডেটা এন্ট্রির দক্ষতা থাকতে হবে। দাপ্তরিক কাজে পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা।
বেতন: ঘণ্টায় ২৫ দশমিক ৫১ থেকে ২৭ দশমিক ৭৫ ডলার
কর্মস্থল: কুইন্স, নিউ ইয়র্ক
আবেদনের নিয়ম: আগ্রহীরা ইনডিড-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: ইনডিড