ইয়ুথ অ্যান্ড এডুকেশন কো-অর্ডিনেটর পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউ ইয়র্ক সিটি।
স্প্যানিশ বা অন্য কোনো বিদেশি ভাষা জানলে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগকারী কর্তৃপক্ষ: নিউ ইয়র্ক কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস
পদের নাম: ইয়ুথ অ্যান্ড এডুকেশন কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ১
চাকরিরধরন: ফুল টাইম
ন্যূনতম যোগ্যতা: এ পদে আবেদন করা প্রার্থীদের নিউ ইয়র্ক সিটির ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকতে হবে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীদের নিয়ে পেশাগত কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: বার্ষিক ৫৫হাজার ৩৫৮ থেকে ৫৯ হাজার ৬৬৫ ডলার
কর্মস্থল: নিউ ইয়র্ক
আবেদনের নিয়ম: আগ্রহীরা ইনডিড-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: ইনডিড