প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান সিডলে অস্টিন এলএলপি।
সামাজিক যোগাযোগে দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা।
নিয়োগকারী কর্তৃপক্ষ: সিডলে অস্টিন এলএলপি
পদের নাম: প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা: ১
চাকরির ধরন: ফুল টাইম
ন্যূনতম যোগ্যতা: এ পদে আবেদন করতে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, আউটলুক প্রোগ্রাম পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এ পদে সামাজিক যোগাযোগে দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা।
বেতন: বার্ষিক ৬০ হাজার ডলার
কর্মস্থল: নিউ ইয়র্ক
আবেদনের নিয়ম: আগ্রহীরা ইনডিড-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: ইনডিড