নিউ জার্সির কিন্সবার্গের একটি বাড়িতে শুক্রবার সকালে আগুনের ঘটনায় তিন শিশুকে জীবিত উদ্ধারে সহায়তা করেছেন প্রাথমিক সাড়াদানকারীরা।
আইউইটনেস নিউজ জানায়, সিলি অ্যাভিনিউর বাড়িটিতে সকাল ১০টার পরপরই আগুন ধরে।
ঘটনাস্থলে কর্মকর্তারা যাওয়ার পর বাড়ির জানালা নিয়ে ধোঁয়া বের হতে দেখেন। ওই সময় তিন শিশু বাড়িটি থেকে বের হওয়ার চেষ্টা করছিল।
বাড়িতে ধাবমান আগুনের মধ্যে তিন জনকে উদ্ধারে সহায়তা করেন পুলিশ সদস্যরা।
কিন্সবার্গ পুলিশ ডিপার্টমেন্টের ডেপুটি চিফ ব্রায়ান কিং জানান, তাদের কর্মকর্তারা অপ্রাপ্তবয়স্ক তিনজনকে বাড়ি থেকে বের করে আনেন। তারা অসাধারণ কাজ করেন।
তিনি আরও জানান, ধোঁয়ায় পূর্ণ বাসাটিতে ঢোকা কঠিন ছিল। কর্মকর্তা ও ফায়ারফাইটারদের সেখানে প্রবেশে বেগ পেতে হয়। অবশেষে ফায়ার ডিপার্টমেন্ট বাড়িটিতে প্রবেশ করে আগুন নেভানোর কাজ শুরু করে।
বাড়ি থেকে উদ্ধার হওয়া প্রাপ্তবয়স্ক এক নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে, যার অবস্থা অজানা।
শিশুদের টেনে বের করার সময় বাহুতে আঘাত পান এক কর্মকর্তা।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি।