Skip to main content

ইউক্রেনের আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ২৪ জন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১৫ ২০২৬, ১৫:৪৯ হালনাগাদ: জুন ৫ ২০২৬, ৭:১৬

রাশিয়া কর্তৃক হামলার পর ধ্বংসস্তূপে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। ছবি:  এনপিআর নিউজ

রাশিয়া কর্তৃক হামলার পর ধ্বংসস্তূপে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। ছবি: এনপিআর নিউজ

  • 0

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, বৃহস্পতিবার রাজধানীর একটি নয়তলা আবাসিক ভবনে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এটি ছিল যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় আকাশ হামলাগুলোর একটি।

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় তিন শিশুসহ প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন। হামলায় দুজন শিশুসহ আহত হয়েছেন আরও ৪৮ জন।

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, বৃহস্পতিবার রাজধানীর একটি নয়তলা আবাসিক ভবনে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এটি ছিল যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় আকাশ হামলাগুলোর একটি।

এ হামলায় নিহতদের স্মরণে আজ (শুক্রবার) কিয়েভে রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার এক এক্স বার্তায় জানিয়েছেন, উদ্ধারকর্মীরা এক দিনের বেশি সময় ধরে ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে অভিযান শেষ করেছেন।

জেলেন্সকি আরও জানান, বুধবার থেকে ইউক্রেনের বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকায় রাশিয়া ১ হাজার ৫৬০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে।

এতে দেশজুড়ে অন্তত ১৮০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫০টির বেশি আবাসিক ভবন রয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। তার অনুরোধে জেলেন্সকি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৯ থেকে ১১ মে পর্যন্ত যুদ্ধবিরতি পালনের কথা বলেছিলেন। তবে ওই সময়েও সীমিত আকারে লড়াই অব্যাহত ছিল।