সরকারবিরোধী বিক্ষোভে মিনেসোটা স্টেইটের মিনিয়াপোলিস যখন উত্তপ্ত, তখন বাংলাদেশি বশদ্ভূত এক নারীকে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস কর্তৃক গ্রেপ্তারের ঘটনা জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনা।
বিক্ষোভ চলাকালীন মঙ্গলবার বাংলাদেশি ওই নারীকে আইসের মুখোশধারী কর্মকর্তারা চলন্ত গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যান।
ভুক্তভোগী ওই নারীর নাম আলিয়া রহমান, যিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও মানবাধিকারকর্মী।
ভুক্তভোগী নিউজ উইককে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ওই সময় তিনি গাড়িতে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। হঠাৎ গাড়ি থামিয়ে তাকে টেনেহিঁচড়ে বের করে আইস।
কর্মকর্তাদের তখন আলিয়া চিৎকার করে জানান, তিনি একজন প্রতিবন্ধী এবং চিকিৎসকের কাছে যাচ্ছেন।
ফেডারেল কর্মকর্তারা তার কথা আমলে না নিয়ে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করেন। পরবর্তিতে আলিয়াকে ছেড়ে দেওয়া হয়।
আইস কর্তৃক আকস্মিক ও বর্বরভাবে অভিবাসী নারী গ্রেপ্তারের এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যার ফলে, দেশ জুড়েই আইসের বিরুদ্ধে জোড়ালো হয়েছে ক্ষোভ।
এর আগে আইস কর্মকর্তার গুলিতে নারীসহ পরপর দুবার হামলা ও নিহত হওয়ার ঘটনায় সপ্তাহজুড়ে মিনিয়াপোলিসে চলছে সরকারবিরোধী বিক্ষোভ।
এর মধ্যে আলিয়াকে গ্রেপ্তারের ঘটনা আন্দোলনের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে।