হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবের কঠোর সমালোচনা করেছেন জাসিংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কুং।
কুং জানান, অ্যামেরিকার দেওয়া প্রস্তবের বিষয়বস্তু সময় উপযোগী নয়। প্রস্তাবটি এখন পাস করলে, তা উপকারী হবে না।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ৫ মে প্রথম হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘে যৌথভাবে খসড়া প্রস্তাবটি উত্থাপন করে বাহারাইন ও অ্যামেরিকা।
ওই প্রস্তাবে বলা হয়, হরমুজ প্রণালিতে ইরানের আক্রমণ ও মাইন স্থাপন বন্ধ করতে হবে।
এ প্রসঙ্গে শুক্রবার কুং এক বক্তব্যে বলেন, ‘আমরা মনে করি না প্রস্তাবের বিষয়বস্তু এবং সময়, কোনোটিই সঠিক।
‘আমাদের যা প্রয়োজন তা হলো, ইরান-অ্যামেরিকা উভয়পক্ষই নির্ভরযোগ্য আলোচনায় বসা এবং সমস্যার সমাধান করা।‘
এদিকে কুং এর বক্তব্যটি এমন সময় এলো, যখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে বৈঠক শেষে অ্যামেরিকায় ফিরেছেন।
ট্রাম্পের এ সফরের উদ্দেশ্য ছিল, ইরান ইস্যুতে চীনের অবস্থান প্রভাবিত করা এবং উত্থাপিত খসড়া প্রস্তাবটিতে দেশটির সমর্থন নিশ্চিত করা। তবে দুইদিনের দ্বিপক্ষীয় বৈঠক শেষে অনেকটা হতাশ হয়েই দেশে ফিরেছিলেন ট্রাম্প।
সংশ্লিষ্ট কূটনীতিকরা জানিয়েছেন, খসড়া প্রস্তাবটি অ্যামেরিকা সরাসরি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করলে তখন চীন ও রাশিয়া এতে ভেটো দিবে।