ক্যাপিটল ভবনের দিকে এগিয়ে আসা বন্দুকধারী তরুণ গ্রেপ্তার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮ ২০২৬, ১৪:৪৮

ওয়াশিংটন ডি.সিতে অবস্থিত ক্যাপিটল ভবনের পশ্চিম অংশ। ছবি: উইকিমিডিয়া কমন্স

ওয়াশিংটন ডি.সিতে অবস্থিত ক্যাপিটল ভবনের পশ্চিম অংশ। ছবি: উইকিমিডিয়া কমন্স

  • 0

ক্যাপিটল পুলিশ বিভাগের প্রধান মাইকেল সুলিভ্যান এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার দুপুরের পরপর ভবনটির এলাকায় মার্সিডিজ এসইউভি গাড়ি থেকে এক তরুণকে নামতে দেখা যায়। গাড়ি থেকে নেমেই ১৮ বছর বয়সী ওই তরুণ ক্যাপিটল ভবনের দিকে দৌড়াতে শুরু করেন।

কংগ্রেস তথা ক্যাপিটল ভবনের দিকে এগিয়ে আসা বন্দুকধারী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ক্যাপিটল পুলিশ।

ক্যাপিটল পুলিশ বিভাগের প্রধান মাইকেল সুলিভ্যান এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার দুপুরের পরপর ভবনটির এলাকায় মার্সিডিজ এসইউভি গাড়ি থেকে এক তরুণকে নামতে দেখা যায়।

গাড়ি থেকে নেমেই ১৮ বছর বয়সী ওই তরুণ ক্যাপিটল ভবনের দিকে দৌড়াতে শুরু করেন।

ভবনের কাছে পৌঁছানোর পর দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তাকে বন্দুকসহ লক্ষ্য করেন এবং সঙ্গে থাকা অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেন।

সঙ্গে সঙ্গে সন্দেহভাজন তরুণ অস্ত্র ফেলে দিয়ে মাটিতে শুয়ে পড়েন। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

সুলিভ্যান আরও জানান, এ ঘটনায় আটক ওই তরুণের কাছ থেকে অতিরিক্ত গুলি, একটি ট্যাকটিক্যাল ভেস্ট ও ট্যাকটিক্যাল গ্লাভস উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজনের গাড়ি থেকে একটি কেভলার হেলমেট ও গ্যাস মাস্ক উদ্ধার করা হয়েছে।

এক পর্যায়ে সুলিভ্যান শঙ্কা প্রকাশ করে বলেন,‘নিরাপত্তা কর্মীরা ওই সময় ঘটনাস্থলে অবস্থান না করলে কি হত, তা কে জানে।’

দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে আইউইটনেস নিউজ জানায়, ঘটনার পর কংগ্রেসের এলাকা আবার নিরাপদ ঘোষণা করে উন্মুক্ত করে দেওয়া হয়।

এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন জড়িত নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।