চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং প্রতিষ্ঠানের এক কর্মীর সঙ্গে সম্পর্কের অভিযোগের পর পদত্যাগ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া এ পদত্যাগের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস। স্থায়ী উত্তরসূরি নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের নির্বাহী ও চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে গত ২৯ অক্টোবর একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক পোস্ট। তারপর থেকেই টেক জগতের এই তারকাপুরুষকে ঘিরে শুরু হয় বিতর্ক, জোরালো তদন্ত। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআইয়ের পাশাপাশি এ ঘটনায় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ এর আগে আমেরিকার আইনজীবী প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজকে দিয়ে স্বাধীন তদন্ত শুরু করে। এর মধ্যেই বুধবার নিউইয়র্ক টাইমসের অপর এক প্রতিবেদনে এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গে জেনসেনের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা প্রকাশিত হয়। এতে তার ওপর পদত্যাগের চাপ আরও বাড়ে।
এমন বাস্তবতায়, বুধবার গভীর রাতে জেনসেনের পদ নিয়ে পরিচালনা পর্ষদের বৈঠক শুরুর পর আজ পদত্যাগের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংয়ের অবদানকে গভীর ও গুরুত্বপূর্ণ উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জেনসেন হুয়াং। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উন্নত চিপের অন্যতম প্রধান সরবরাহকারীতে পরিণত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলারের বেশি।
এদিকে জেনসেনের পদত্যাগ নিয়ে আলোচনা শুরুর পর থেকেই তার প্রভাব পড়েছে এনভিডিয়ার শেয়ার দরে। বৃহস্পতিবার লেনদেন শুরুর আগে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ৭ শতাংশ কমে যায়। গত কয়েক দিনে শেয়ারের দরপতনের হার ১১ শতাংশ ছাড়িয়েছে।