ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আটক অ্যামেরিকায় বসবাসরত ফিলিস্তিনি নারী লিকা কোরদিয়াকে(৩৩) মুক্তি দেওয়া হয়েছে।
গত বছর ১৩ মার্চ ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলাকালে ফেডারেল কর্মকর্তাদের দ্বারা গ্রেপ্তার হন কোরদিয়া। পরে তাকে টেক্সাসের ডালাসে একটি ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়।
কোরদিয়ার আইনজীবীরা জানান, গ্রেপ্তার হওয়ার এক বছর পর সোমবার তাকে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে তার মুক্তির পক্ষে দুইবার রায় দিয়েছিল অভিবাসী আদালতের বিচারক। তবে ট্রাম্প প্রশাসন ২বারই কোরদিয়ার রায়ের বিপক্ষে আপিল করার ফলে মুক্তির আদেশ স্থগিত হয়ে যায়।
কোরদিয়ার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন ভিসার মেয়াদ অতিক্রম, মধ্যপ্রাচ্যে আত্মীয়দের কাছে অর্থ পাচারের অভিযোগ এনেছিল।
কোরদিয়ার দাবি, ওই অর্থ যুদ্ধ চলাকালীন আত্মীয়দের সাহায্য করার উদ্দেশ্যে পাঠানো হয়।
কোরদিয়ার দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ আছে বলে জানিয়েছে আদালত।
কোরদিয়ার আইনজীবীরা জানান, তার স্নায়বিক সমস্যা আছে। দীর্ঘদিন কারাবাসের ফলে রোগের প্রভাব আরও বেড়ে গেছে।