Skip to main content

তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন চার স্বতন্ত্র প্রার্থী

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১ ২০২৬, ১৭:২৮

তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন চার স্বতন্ত্র প্রার্থী
  • 0

ঢাকা-১৭ সংসদীয় আসনে নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী।

বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়েতারা আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

ব্রিফিংয়েবিএনএফ প্রেসিডেন্ট ও সাবেক এমপিএস এম আবুল কালামআজাদ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভক্ত ভোট দেশপ্রেমিক শক্তিরজন্য ক্ষতিকর হতে পারে। তাই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তিনি তারেক রহমানের পক্ষে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ডাব প্রতীক নিয়ে নির্বাচনে অংশনেওয়া প্রার্থী শামীম আহমেদ তার সমর্থকদের উদ্দেশে বলেন, তারা যেন সরাসরিবিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোটদেন। তিনি জানান, বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য অর্জনের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া নির্বাচনী লড়াই থেকে সরেদাঁড়ানো অন্য দুই প্রার্থী হলেন মো. রাশেদুল হক, যিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, এবং মঞ্জুর হুমায়ুন, যার প্রতীক ছিল আপেল।

এই ঘোষণার ফলে ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নতুন মোড় নিতেপারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।