১৯৯৮সালের অ্যামেরিকান দূতাবাসে বোমা হামলার ঘটনায়নিরাপত্তা ব্যর্থতার অভিযোগে কেনিয়া সরকারকে দায়ী করতে দায়েরকরা দীর্ঘদিনের একটি মামলা খারিজকরে দিয়েছে দেশটির হাই কোর্ট। বুধবারেরএই রায়ে প্রায় তিনদশক ধরে জবাবদিহির লড়াইচালিয়ে আসা ভুক্তভোগী ওনিহতদের পরিবারের জন্য বড় ধাক্কা।
নাইরোবিরআদালতকক্ষ এদিন কানায় কানায়পূর্ণ ছিল। বিচারপতি লরেন্সমুগাম্বি বহু প্রতীক্ষিত রায়ঘোষণা করলে উপস্থিত ভুক্তভোগীও তাদের স্বজনরা নীরবে রায়ের অপেক্ষা করেন। বছরের পর বছর মুলতবিও রায় ঘোষণার বিলম্বেমামলাটি প্রায় একটি প্রজন্ম ধরেগড়িয়েছিল।
আবেদনকারীদেরযুক্তি, আল-কায়েদা–সংশ্লিষ্টওই হামলার আগে সতর্ক সংকেতউপেক্ষা করা হয়েছিল এবংনিরাপত্তা জোরদারে ব্যর্থ হয় কেনিয়া সরকার। ১৯৯৮সালে নাইরোবিতে ওই হামলায় ২০০জনের বেশি মানুষ নিহত এবং হাজারোমানুষ আহত হন। একইসময়ে তানজানিয়ার দার এস সালামেঅ্যামেরিকান দূতাবাসেও আরেকটি বোমা বিস্ফোরণ ঘটে।
তবেরায়ে বিচারপতি মুগাম্বি বলেন, আবেদনকারীরা এমন কোনো কার্যকরগোয়েন্দা তথ্যের প্রমাণ দিতে পারেননি, যাথাকলে কেনীয় কর্তৃপক্ষ হামলাটি প্রতিরোধ করতে পারত। উপস্থাপিতপ্রমাণে রাষ্ট্রীয় অবহেলা প্রতিষ্ঠিত হয়নি উল্লেখ করেআদালত পুরো আবেদন খারিজকরে দেয়। মামলার খরচ প্রত্যেক পক্ষকেনিজ নিজভাবে বহন করার নির্দেশওদেওয়া হয়।
রায়ঘোষণার পর আদালতের বাইরেভুক্তভোগীরা তাদের আইনজীবীদের সঙ্গে জড়ো হন। আবেদনকারীদেরপক্ষে থাকা আইনজীবী জনমওয়ারিরি জানান, তারা রায়ের বিরুদ্ধেআপিলের প্রস্তুতি অবিলম্বে শুরু করবেন।