সামুদ্রিক অবকাঠামোতে বৈআইনি হামলার অভিযোগে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় (আই.এম.ও) তথ্য-প্রমাণ জমা দিয়েছে ইরান। এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সামুদ্রিক চলাচল অনিরাপদ কলে তোলার অপরাধে তেল আভিভ ও ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
লন্ডনে আগামী ২ থেকে ৬ নভেম্বর অনুষ্ঠেয় কাউন্সিল অধিবেশনে পর্যালোচনার জন্য এই নথি ও ছবি সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
ইরানি বার্তা সংস্থা ইরনা জানায়, ‘গুরুত্বপূর্ণ শিপিং লেন সুরক্ষা’ শীর্ষক এজেন্ডা ১১-এর আওতায় এসব প্রমাণ জমা দেওয়া হয়। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, সামুদ্রিক অবকাঠামোতে এ ধরনের হামলা আন্তর্জাতিক নৌপরিবহন ও নাবিকদের নিরাপত্তার জন্য বড় হুমকি।
একইসঙ্গে সামুদ্রিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনা এবং জরুরি উদ্ধার সক্ষমতা ধ্বংস হওয়ার বহুগুণ ঝুঁকি বেড়েছে বলেও অভিযোগ এনেছে তেহরান।