Skip to main content

শর্ত না মানায় হরমুজ প্রণালি বন্ধ করছে ইরান

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২০ ২০২৬, ১৫:৫৩

হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপের চিত্র। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপের চিত্র। ছবি: রয়টার্স

  • 0

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত আছে। যার ফলে যুদ্ধ বন্ধের জন্য স্বাক্ষরিত সমঝোতা চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে অ্যামেরিকা ব্যর্থ হয়েছে।

দেশটির সামরিক কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি সংক্রান্ত চুক্তির শর্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে এবং লেবাননে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে।

অ্যামেরিকার সঙ্গে সমঝোতা চুক্তির পর পুনরায় হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, শনিবার দেশটির শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়ার প্রধান সদর দপ্তর থেকে তাদের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবিতে প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত আছে। যার ফলে যুদ্ধ বন্ধের জন্য স্বাক্ষরিত সমঝোতা চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে অ্যামেরিকা ব্যর্থ হয়েছে।

এমন বাস্তবতায়, হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী জলপথ হরমুজ প্রণালি, যেখান দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়।

ফেব্রুয়ারিতে অ্যামেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান যুদ্ধ শুরু হলে দেশটি কার্যত এই প্রণালি বন্ধ করে দেয়। যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

পরে চলতি সপ্তাহের বুধবার অ্যামেরিকা ও ইরান শান্তিচুক্তি স্থাপনে এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করতে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করলে তেলের দাম কিছুটা কমতে শুরু করে। তবে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকায় চুক্তি বাস্তবায়ন এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

প্রকাশিত ১৪ দফার ওই সমঝোতা স্মারকে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার কথা বলা আছে।