বিমানবন্দরে স্ত্রী, সন্তানকে বিদায় জানানোর দিনে হার্ট অ্যাটাকে মৃত্যু

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯ ২০২৫, ২৩:৩০ হালনাগাদ: মার্চ ৭ ২০২৬, ৭:১২

আরব আমিরাতে হার্ট অ্যাটাকে মারা যাওয়া ভারতীয় হরিরাজ সুদেবান। ছবি: এনডিটিভি

আরব আমিরাতে হার্ট অ্যাটাকে মারা যাওয়া ভারতীয় হরিরাজ সুদেবান। ছবি: এনডিটিভি

  • 0

কিছুদিন আগে ভারত থেকে আরব আমিরাতে বেড়াতে আসেন সুদেবনের স্ত্রী, সন্তান। তবে এটিই ছিল তার পরিবারের সঙ্গে শেষ সাক্ষাৎ।

দীর্ঘ ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কাজ করছিলেন দক্ষিণ ভারতের হরিরাজ সুদেবান।

কিছুদিন আগে ভারত থেকে আরব আমিরাতে বেড়াতে আসেন সুদেবানের স্ত্রী ও সন্তান, তবে এটিই ছিল তার পরিবারের সঙ্গে শেষ সাক্ষাৎ।

আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৫ অক্টোবর স্ত্রী ও সন্তানকে বিদায় জানিয়ে আসার কয়েক ঘণ্টা পরই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

এনডিটিভি জানায়, মৃত্যুকালে সুদেবানের বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানে সিনিয়র অফশোর কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঘটনার দিন স্ত্রী অনু অশোক এবং ছেলে ইশান দেব হরিকে আরব বিমানবন্দরে বিদায় দিয়ে এক বন্ধুর মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যান সুদেবান।

অনুষ্ঠান চলাকালে রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা শুরু হলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা সিপিআর দিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলেও আধ ঘণ্টা পরই সুদেবানের মৃত্যু হয়।

ভারতের কেরালার আলাপ্পুঝায় মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।