ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-ইউএসসিআইএসের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া সহজেই ইমিগ্রেশন ফি দিতে পারবেন বিদেশিরা। বিষয়টি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে তুলে ধরেছেন অ্যাটর্নি অশোক কে কর্মকার।
বিষয়টি তার ভাষায় তুলে ধরা হলো টিবিএনের পাঠকদের জন্য।
‘এখন ইউএসসিআইএস সিদ্ধান্ত নিয়েছে যে, আপনি প্রিপেইড ডেবিট কার্ড দিয়েও কিন্তু পে করতে পারবেন। তার মানে দাঁড়াচ্ছে, আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাও থাকে, আপনি প্রিপেইড ডেবিট কার্ড কিনে তার মাধ্যমেও কিন্তু পে করতে পারেন। তো দ্যাটস এ গুড ডেভলপমেন্ট।
কারণ হলো আমাদের কাছে বিভিন্ন সময় অবশ্যই অনেক আমাদের যারা ক্লায়েন্ট আছেন, যারা বিভিন্ন সময় এসেছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট করার মতো ফুসরত হয়নি। ওয়ার্ক পয়েন্ট পাননি, সোশ্যাল সিকিউরিটি নাম্বার পাননি। সুতরাং তাদের ব্যাংক অ্যাকাউন্ট করার মতো কোনো ফুসরত বা সুযোগ হয়নি এখনও, তাদের জন্য এটা একটা রীতিমতো চ্যালেঞ্জ ছিল। কেননা তাদেরকে কাউকে পেয়ে তাদের মাধ্যমে করতে হতো। সেটা একটা ভালো যে, প্রিপেইড কার্ডের মাধ্যমে, তবে অবশ্যই জানা উচিত সবার যে, গিফট কার্ড কিন্তু অন্তর্ভুক্ত না।
গিফট কার্ড দিয়ে কিন্তু পে করা যাবে না। এই পর্যন্তই।’