হরমুয প্রণালীতে তিনটি তেল ট্যাঙ্কার মাইন বিস্ফোরণের শিকার হয়েছে। শুক্রবার ইরানের আইআরজিসি জানায়, অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টাকালে জাহাজগুলো বিস্ফোরণের শিকার হয়।
একইসাথে এদিন কেশম দ্বীপের ওপর দিয়ে উড্ডয়নরত একটি ইউএস এমকিউ-ওয়ান রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে আইআআরজিসি।
এদিকে গ্রিসের জাহাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভেলোস ট্যাঙ্কারস জানিয়েছে, এমটি ভেলোস নামে তাদের একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নাবিক নিহত হয়েছেন।
প্রতিষ্ঠানটি জানায়, বৃহস্পতিবার জাহাজটি কোনো পণ্য ছাড়া বাহরাইনের দিকে যাচ্ছিল, তখনই এটি হামলার শিকার হয়। ধারণা করা হচ্ছে, কাতারের উপকূল থেকে ৫০ নটিক্যাল মাইল উত্তরে ট্যাঙ্কারটিতে অজ্ঞাত দুটি প্রজেক্টাইল আঘাত হানে।