জ্বালানি খাতে আক্রমণের পর ইউক্রেন,রাশিয়া,অ্যামেরিকার শান্তি আলোচনা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪ ২০২৬, ১৩:৪৬

ত্রিপক্ষীয় শান্তি আলোচনা বৈঠকের প্রতিনিধি দলের কয়েকজন সদস্য। ছবি: দ্য হিন্দু

ত্রিপক্ষীয় শান্তি আলোচনা বৈঠকের প্রতিনিধি দলের কয়েকজন সদস্য। ছবি: দ্য হিন্দু

  • 0

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার ইউক্রেনের কমপক্ষে ৮টি অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। যার ফলে, রাজধানী কিয়েভ ও খারকিভে ব্যাপক পরিসরে তাপ ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধ বন্ধে বুধবার সংযুক্ত আরব আমিরাতে ত্রীপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটনের প্রতিনিধি দল।

দ্বিতীয় দফায় শুরু হওয়া এ শান্তি আলোচনাটি চলবে বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত।

এবিসি নিউজ জানায়, শান্তি আলোচনাটি এমন সময় অনুষ্ঠিত হলো,যার মাত্র একদিন আগেই ইউক্রেনের জ্বালানি খাতে এক ভয়াবহ হামলা চালায় রুশ সামরিক বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার ইউক্রেনের কমপক্ষে ৮টি অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী।

যার ফলে, রাজধানী কিয়েভ ও খারকিভে ব্যাপক পরিসরে তাপ ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এদিকে দ্বিতীয় দফায় ৩ দেশ শান্তি আলোচনায় বসলেও এখন পর্যন্ত বিরোধ রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে।

এর মধ্যে অন্যতম হলো রাশিয়া কর্তৃক ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত দনবাস অঞ্চল দখল।

মস্কোর দাবি হলো অঞ্চলটি থেকে ইউক্রেনীয় সামরিক বাহিনী প্রত্যাহার, যা প্রত্যাখ্যান করেছে কিয়েভ।

একই সঙ্গে ২০২২ সাল থেকে রাশিয়া কর্তৃক দক্ষিণ ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপরোঝঝিয়া দখল, যুদ্ধ বন্ধের পর ইউক্রেনের জন্য পশ্চিমা নিরাপত্তা বিষয়ে নিশ্চিত নয় কিয়েভ।

কিয়েভের প্রতিনিধিদলের দাবি, যুদ্ধ পরবর্তি ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধ নিশ্চিত করতে অ্যামেরিকার সরাসরি হস্তক্ষেপের প্রতিশ্রুতি দিতে হবে।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব ও কিয়েভের প্রতিনিধিদলের নেতা রুস্তেম উমেরভ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানান, সর্বশেষ দফার আলোচনা শুরু হয়েছে।

উমেরভ ওই পোস্টে বলেন, ‘আলোচনা প্রক্রিয়া ত্রিপক্ষীয় কাঠামোতে শুরু হয়েছে-ইউক্রেন, অ্যামেরিকা ও রাশিয়া।

‘তারপর বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা দলে কাজ চলবে, যার পর অবস্থানগুলোর পুনরায় যৌথ সমন্বয় করা হবে।‘

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেন, ‘মস্কো তার বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। শান্তিপূর্ণ সমাধানের দরজা খোলা আছে।‘