Skip to main content

আবু ধাবিতে ড্রোন ভূপাতিত করার পর গুরুতর আহত ৬ বিদেশি নাগরিক

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৫ ২০২৬, ১৭:১৭

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আবু ধাবি মিডিয়া অফিস কর্তৃপক্ষ। ছবি: ওয়েবসাইট

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আবু ধাবি মিডিয়া অফিস কর্তৃপক্ষ। ছবি: ওয়েবসাইট

  • 0

বিবৃতিতে বলা হয়, আহতদের আঘাতের মাত্রা সামান্য থেকে মাঝারি ধরনের। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে ড্রোন ভূপাতিত করার পর পড়ে যাওয়া ধ্বংসাবশেষে ৬জন বিদেশি নাগরিক আহত হয়েছেন।

আইউইটনেস নিউজ জানায়,বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আবু ধাবি কর্তৃপক্ষ।

আবু ধাবি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, শহরের দক্ষিণে অবস্থিত আইসিএডি–২ এলাকায় দুটি স্থানে ধ্বংসাবশেষ পড়ে। এতে ছয়জন পাকিস্তানি ও নেপালি নাগরিক আহত হন।

বিবৃতিতে বলা হয়, আহতদের আঘাতের মাত্রা সামান্য থেকে মাঝারি ধরনের। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনগুলো প্রতিহত করেছে।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।