রামাল্লার দেইর আবু মাশাল গ্রামের একটি বাড়ির সামনে ইযরায়েলি সেটলারদের আগুনে ভস্মিভূত দুটি গাড়ি। ছবি: রয়টার্স
0
নিবার দিবাগত রাতে ওয়েস্ট ব্যাংকের বিভিন্ন এলাকায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে সেটলাররা। দিনের আলোতে দেইর আবু মাশাল, দেইর আল সুদান ও কাফর মালিক গ্রামে পুড়ে যাওয়া গাড়ি ও ক্ষতিগ্রস্ত স্থাপনার চিত্র উঠে আসে। ভবনের দেয়ালে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ এবং ‘আরবদের মৃত্যু চাই’-সহ বিভিন্ন বিদ্বেষমূলক ও হুমকিমূলক স্লোগান লেখা দেখা গেছে।
অধিকৃত ওয়েস্ট ব্যাংকে নজিরবিহীন অগ্নিসন্ত্রাস চালিয়েছে ইযরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। রামাল্লার নিকটবর্তী একাধিক গ্রামে প্যালেস্টিনিয়ানদের বাড়ি, গাড়ি ও অন্যান্য সম্পত্তিতে অগ্নিসংযোগ করা হয়েছে। দেইর আবু মাশাল, দেইর আল সুদান ও কাফর মালিক গ্রামসহ অন্তত পাঁচটি এলাকায় পুড়ে যাওয়া গাড়ির কঙ্কাল, ক্ষতিগ্রস্ত ভবন ও হুমকিমূলক গ্রাফিতি দেখা গেছে। রবিবার এক্সপোস্টে এই সহিংসতাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইযরায়েলি বিরোধী নেতা ও প্রধানমন্ত্রী প্রার্থী গাদি আইয্যানকট।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে ওয়েস্ট ব্যাংকের বিভিন্ন এলাকায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে সেটলাররা। দিনের আলোতে দেইর আবু মাশাল, দেইর আল সুদান ও কাফর মালিক গ্রামে পুড়ে যাওয়া গাড়ি ও ক্ষতিগ্রস্ত স্থাপনার চিত্র উঠে আসে। ভবনের দেয়ালে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ এবং ‘আরবদের মৃত্যু চাই’-সহ বিভিন্ন বিদ্বেষমূলক ও হুমকিমূলক স্লোগান লেখা দেখা গেছে।
ঘটনায় তীব্র ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করেছেন আক্রান্ত গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, নিজেদের ঘরবাড়ি ও ভূমি রক্ষার চেষ্টা করলে উল্টো প্যালেস্টিনিয়ানদেরই সন্ত্রাসী তকমা দেওয়া হয়।
দেইর আবু মাশালের বাসিন্দা মুনির আল-খতিব বলেন, তাদের কোনো আন্তর্জাতিক সুরক্ষা নেই এবং কোনো সংস্থা সহায়তায় এগিয়ে আসছে না। নিজের ভূমি রক্ষার চেষ্টা করলে সন্ত্রাসী বলা হলে মানুষ কী করবে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, প্যালেস্টিনিয়ানরা খোলা আকাশের নিচেই বিশাল এক কারাগারে বসবাস করছেন।
কাফর মালিকের বাসিন্দা মুনতাসের আল-মালকি জানান, তাদের সম্পত্তি ও গাড়িতে হামলার পাশাপাশি আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দিয়ে বর্ণবাদী স্লোগান লেখা হয়েছে। তার আশঙ্কা, তারা জেগে না উঠলে বিস্ফোরক ছোড়া হলে নারী, শিশু ও বৃদ্ধসহ সবাই বিপদে পড়তে পারতেন। হামলার পর ইযরায়েলি সেনারা এসে কী ঘটেছে ও হামলাকারীর সংখ্যা কত ছিল—তা নিয়ে কিছু প্রশ্ন করে চলে যায় বলেও জানান তিনি।
গাদি আইয্যানকট নিরাপত্তা বাহিনীকে সহিংসতা সেটলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান
রাতভর চালানো এই সহিংসতাকে সর্বাত্মক অর্থে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ অভিহিত করে নিরাপত্তা বাহিনীকে চরমপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক সামরিক প্রধান ও প্রধানমন্ত্রী প্রার্থী গাদি আইয্যানকট। এক্স পোস্টে তিনি বলেন, চরমপন্থী গোষ্ঠীর এমন নাশকতা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করে, মানবজীবন বিপন্ন করে এবং ইযরায়েল রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
ওয়েস্ট ব্যাংকে ধারাবাহিক সহিংসতা উসকে দেওয়ার জন্য কট্টর ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোটরিচ ও ইতামার বেন-গভিরকেও দায়ী করেছেন আইয্যানকট। তার ভাষ্য অনুযায়ী, এই দুই মন্ত্রীর কর্মকাণ্ড ওয়েস্ট ব্যাংককে লাগামহীন নৈরাজ্যের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। অন্যদিকে ইযরায়েলি পুলিশ জানিয়েছে, হামলাগুলোর তদন্ত শুরু হয়েছে।
ইযরায়েলে অমীমাংসিত নির্বাচনের এক মাস না যেতেই এই হামলার ঘটনা ঘটল, যেখানে বেনজামিন নেতানিয়াহু কিংবা গাদি আইয্যানকট—কারোরই ক্ষমতায় যাওয়ার স্পষ্ট পথ তৈরি হয়নি। পর্যবেক্ষকদের মতে, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর আইন প্রয়োগ না হলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্যালেস্টিনিয়ানদের সুরক্ষায় যথেষ্ট নয়।