Skip to main content

ফিল্মস ফর পিস ফাউন্ডেশন
কক্সবাজারে ‘ক্যামেরায় গাঁথি, শান্তির গল্প-২৫’র প্রিমিয়ার শো ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯ ২০২৬, ৯:০২ হালনাগাদ: এপ্রিল ৩ ২০২৬, ১১:০১

ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের  ‘ক্যামেরায় গাঁথি, শান্তির গল্প-২৫’র প্রিমিয়ার

ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের ‘ক্যামেরায় গাঁথি, শান্তির গল্প-২৫’র প্রিমিয়ার

  • 0

প্রিমিয়ার শোতে ফেলো ওলার্নারদের নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— ‘প্রহর’ ও ‘স্বপ্নজয়ী’ প্রদর্শনকরা হয়। ‘প্রহর’ চলচ্চিত্রেএআই প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমেছড়িয়ে পড়া ভুয়া গুজবও বিভ্রান্তিমূলক কনটেন্ট সম্পর্কে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।

তরুণদের সৃজনশীল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যামেরায় গাঁথি, শান্তির গল্প ২০২৫’-এর প্রিমিয়ার শো, সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

এ উপলক্ষ্যে বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে আয়োজিত হয় জমকালো অনুষ্ঠান। ‘এম্পাওয়ারিং ইয়ুথ ভয়েসেস ফর ইনক্লুসিভ গভর্নেন্স ইন কক্সবাজার থ্রু ইয়ুথ-লেড ফিল্মস অ্যান্ড কমিউনিটি ডিসকাশনস’ শীর্ষক প্রকল্পের আওতায়, ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণ নির্মার্তা, অভিনেতা ও দেশি-বিদেশি অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তরুণ নির্মাতাদের ভূয়সী প্রশংসা করেন টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি (কক্সবাজার অঞ্চল) আপেল মাহমুদ। তিনি বলেন, তরুণদের নির্মিত চলচ্চিত্র কক্সবাজারের সৌন্দর্য ও শান্তির বার্তা বিশ্বদরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান হাইকমিশন অব বাংলাদেশ-এর পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিস। তরুণদের সৃজনশীল অংশগ্রহণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের চলচ্চিত্র কার্যকর ভূমিকা রাখবে। এছাড়াও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, বিভিন্ন গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও তরুণ অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

প্রিমিয়ার শোতে ফেলো ও লার্নারদের নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— ‘প্রহর’ ও ‘স্বপ্নজয়ী’ প্রদর্শন করা হয়। ‘প্রহর’ চলচ্চিত্রে এআই প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া গুজব ও বিভ্রান্তিমূলক কনটেন্ট সম্পর্কে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। অন্যদিকে ‘স্বপ্নজয়ী’ চলচ্চিত্রে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও নাগরিক দায়িত্বের বিষয়টি তুলে ধরা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর রাগিব হাসান এবং পিস অ্যাম্বাসেডর নাদিয়া হোসাইন সৌরভী। অনুষ্ঠানের শেষ পর্বে প্রকল্পে অংশগ্রহণকারী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের আয়োজনে এবং কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভ এবং হাইকমিশন অব কানাডা ইন বাংলাদেশের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী।