দীর্ঘদিন বিরতির পর তেহরানের ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে ইরান।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শনিবার থেকে ৫টি রুটে ফ্লাইট চলাচল শুরু হবে।
পুনরায় চালু হওয়া আন্তর্জাতিক রুটগুলো হলো তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, আজারবাইজানের রাজধানী বাকু, কাতারের রাজধানী দোহা, ইরাকের রাজধানী বাগদাদ ও নাজাফ শহর।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে প্রথম দফায় এ রুটগুলো চালু করা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর অ্যামেরিকা-ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর বন্ধ হয়ে যায় দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল।
যুদ্ধ পরিস্থিতি শেষ না হলেও সম্প্রতি ধাপে ধাপে ফ্লাইট চলাচল চালু করছে দেশটির সরকার।