হরমুজ প্রণালিতে অ্যামেরিকার অবরোধের জেরে ফের জলপথটি বন্ধ করেছে ইরান।
দেশটির সামরিক বাহিনী ইসলামিক রেভ্যুলেশন গার্ড কর্পস-আইআরআরজিসি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
আইআরজিসির বিবৃতিতে জানানো হয়, জলপথটি বন্ধ থাকাকালীন কোনো বাণিজ্যিক জাহাজ সেখানে প্রবেশের চেষ্টা করলে সেটি তেহরানের লক্ষ্যবস্তু হবে।
ইতোমধ্যে, হরমুজ প্রণালি বন্ধের পরপর শনিবার একটি তেলবাহী জাহাজ আইআরজিসির লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
যুদ্ধবিরতি চলাকালীন শুক্রবার হরমুজ প্রণালি উন্মুক্তের ঘোষণা দেওয়ার একদিন পর, আবার জলপথটি বন্ধ করেছে তেহরান।
এদিকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি ইস্যুতে ইরান অ্যামেরিকাকে হুমকি দিতে পারবে না। তিনি জানান, ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
গত সোমবার(১৩ এপ্রিল) থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা ইরানের বন্দর অভিমুখী সব জাহাজ অবরোধ শুরু করে অ্যামেরিকা।