দক্ষিণ মেক্সিকো উপসাগরে সৃষ্ট হারিকেন ইসাইয়াস শুক্রবার রাতে ফ্লোরিডার প্যানহ্যান্ডেলে ডেসটিন শহরে তীব্রভাবে আঘাত হেনেছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, এটি ঘণ্টায় ১০৫ মেইল বাতাসের বেগে ক্যাটাগরি ২ হারিকেনে পরিণত হয়ে ডেস্টিনে আঘাত হানে।
ঝড়টির প্রভাবে সর্বশেষ মিসিসিপির বিলোক্সি শহরের পূর্বাঞ্চল থেকে শুরু করে আলাবামা স্টেইটের মোবাইল এবং ফ্লোরিডার পেনসাকোলা, পানামা সিটি ও মেক্সিকো বিচ পর্যন্ত এলাকায় হারিকেন সতর্কতা জারি রাখা হয়েছে।
এ পরিস্থিতিতে, শুক্রবার ফ্লোরিডার ডেসটিন ফোর্ট ওয়ালটন বিচ এয়ারপোর্টে ৭৮টি ফ্লাইট, পেনসাকোলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ৭৪টি ফ্লাইট এবং নর্থওয়েস্ট ফ্লোরিডা বিচেস এয়ারপোর্টে ৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
এদিকে, শনিবার আলাবামা ইউনিভার্সিটি বনাম জর্জিয়া ইউনিভার্সিটির ফুটবল ম্যাচে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উপস্থিত থাকার কথা থাকলেও, দুর্যোগের ফলে তা বাতিল হয়।
হোয়াইট হাউসের কর্মকর্তার আইউইউটনেস নিউজ জানায়, শুরুতে প্রেসিডেন্ট ম্যাচটিতে উপস্থিত থাকবেন জানালেও পরবর্তীতে হারিকেন পরিস্থিতি খারাপ হতে থাকায় সিদ্ধান্ত বাতিল করেন।
একইসঙ্গে, ঝড়টি স্থলভাগে প্রবেশের পর ক্রমশ তীব্রতা হারালেও ওই সময় আর্দ্রতা বাড়তে থাকায় রোববার ক্যালিফোর্নিয়া হয়ে টেনেসি ও ওহাইও স্টেইটের উপত্যকা অঞ্চল থেকে ক্যারোলাইনা হয়ে মিড আটলান্টিক এবং উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত ঘটাবে।
বৃষ্টির সম্ভাবনা আছে, এমন এলাকাগুলোতে হারিকেনের প্রভাবে রোববার বিকেল ও সন্ধ্যায় ভারী বৃষ্টিপাত হবে। বেশিরভাগ এলাকায় ১ থেকে ২ ইঞ্চি, সর্বোচ্চ ৩ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হবে বলা ধারণা করা হচ্ছে। যার ফলে দিনের শেষভাগে সড়কে জলাবদ্ধতা এবং ভ্রমণ, যাতায়াত সীমিত করা হতে পারে।
তবে, নিউ ইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট তথা ট্রাই স্টেইট এলাকাজুড়ে শনিবার রাত পর্যন্ত মেঘের আনাগোনা দেখা গেলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সোমবার থেকে আবহাওয়া পরিস্থিতির সার্বিক উন্নতি হবে বলে ধারণা করা হচ্ছে।